ব্রেকিং নিউজ: এশিয়া কাপের স্কোয়াডে সাব্বির রহমান এবং সৌম্য সরকার
বড় অপেক্ষাকৃত দুর্বল জিম্বাবুয়ের বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ হেরে যায় বাংলাদেশ। প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স করতে পারেনি তরুণ ক্রিকেটাররা। বাংলাদেশের পরবর্তী মিশন এশিয়া কাপ। যেখানে পরীক্ষা-নিরীক্ষার কোন সুযোগ থাকবে না বিসিবির কাছে।
তাই আবারও সিনিয়র ক্রিকেটারদের দেখা যেতে পারে বাংলাদেশ টি-টোয়েন্টি দলের। ২২ সদস্যের প্রাথমিক স্কোয়াডে রাখা হতে পারে সাব্বির রহমান এবং সৌম্য সরকারকে। সেইসাথে বাংলাদেশ দলের এখন সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ ইনজুরি। ইনজুরির কারণে এশিয়া কাপ থেকে ছিটকে গেছেন ব্যাটসম্যান কাজী নুরুল হাসান সোহান। তবে সবচেয়ে বড় মাথাব্যথার কারণ ইনজুরিতে এশিয়া কাপ অনিশ্চিত দলের বর্তমান সময়ের সেরা ব্যাটসম্যান লিটন দাসের। গুরুত্বপূর্ণ দুই উইকেট কিপার ব্যাটসম্যানের ইনজুরির কারনে আবারো বাংলাদেশ টি-টোয়েন্টি দলে ফিরছেন মুশফিকুর রহিম।
তবে এশিয়া কাপে বাংলাদেশ দলের সবচেয়ে বড় চমক হতে পারে সাব্বির রহমান এবং সৌম্য সরকার। এই দুই পরীক্ষিত ব্যাটসম্যানের জন্য আবারো খুলে যেতে পারে জাতীয় দলের দরজা। তবে সে ক্ষেত্রে ওয়েস্ট ইন্ডিজে ভালো খেলতে হবে এই দুই ব্যাটসম্যানকে।
জাতীয় দল সংশ্নিষ্ট এক কর্মকর্তা বলেন, “এশিয়া কাপে সেরা দলটাই পাঠাতে হবে। সোহান চোটে পড়ায় মুশফিকের সুযোগ বেড়ে গেছে। জিম্বাবুয়েতে মুনিম শাহরিয়ার ভালো খেলেনি। সেক্ষেত্রে একজন ওপেনারও লাগবে। বড় ইভেন্ট পরীক্ষিত খেলোয়াড়দেরই নিতে হবে। উইন্ডিজে সৌম্য ও সাব্বির রান করলে টি২০ দলে নেওয়ার চিন্তাভাবনা আছে। সবকিছুই নির্ভর করছে খেলোয়াড়ের ওপর।”
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজ ৯/২৩/২০২৬ তারিখ: ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম কত
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- শেখ হাসিনা কবে দেশে ফিরবেন, এনডিটিভিকে যা বললেন