তামিমের ফিফটিতে ঝড়ো শুরু বাংলাদেশের, দেখেনিন সর্বশেষ স্কোর
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ- ৬২/০ (১০ ওভার) (তামিম ৫০*, বিজয় ১০*)
চার মেরে তামিমের হাফ সেঞ্চুরি-
আগের ম্যাচে তামিম ইকবালের খেলা ডট বলগুলো বাংলাদেশের জন্য বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছিল। এই ম্যাচে তাই শুরু থেকেই বাড়তি সতর্ক হতে দেখা যায় তামিম ইকবালকে। ম্যাচের প্রথম ওভারে ব্র্যাড ইভান্সকে দুটি চার মেরে শুরু করেন তিনি।
পরের ওভারে ভিক্টর এনউচিকে আরও একটি চার মারেন তামিম। বাঁহাতি এই ওপেনার নিজেকে আরও মেলে ধরেন ইভান্সের তৃতীয় ওভারে। সেই ওভারে তাকে দুটি চার ও শেষ বলে একটি ছক্কাও হাঁকান। অপরদিকে বলে বলে রান নিয়ে তামিমকে যোগ্য সঙ্গ দিচ্ছেন দীর্ঘদিন পর ইনিংসের সূচনা করতে নামা এনামুল হক বিজয়।
ইনিংসের নবম ওভারেই বাংলাদেশের দলীয় হাফ সেঞ্চুরি পূরণ হয়। পাওয়ার প্লের শেষ ওভারে ভিক্টর এনাউচিকে ফ্লিক করে চার মেরে ৪৩ বলে হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি। ১০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ কোনো উইকেট না হারিয়ে ৬২ রান।