দেড়শোর আগেই ৪ উইকেট নেই, দেখেনিন সর্বশেষ স্কোর
দুই সমীকরণ নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। টস হেরে ব্যাট করতে নেমে ১৪৮ রানে হারিয়েছে ৪ উইকেট। শুরুতে তামিম ইকবাল ৪৫ বলে ১০ চার ও ১ ছক্কায় ৫০ রান তুলে বিদায় নেন তানাকা চিবাঙ্গার বলে কাইতানোর হাতে ক্যাচ দিয়ে।
তামিমের পর অনাকাঙ্ক্ষিত রান আউটে ২০ রান করে সাজঘরে ফেরেন আনামুল হক বিজয়। দুই ওপেনারের বিদায়ের পর মুশফিকুর রহিমকে নিয়ে বেশ ভালোই রান তুলছিলেন নাজমুল হোসেন শান্ত।
কিন্তু দুজনের জুটি ভাঙে ৫০ রানের মাথায় মুশফিকুর রহিমের বিদায়ে। ৩১ বলে ২৫ রান করা মুশফিককে বিদায় করেন মাধভেরে। মুশফিক বিদায় নিলেও শান্ত আভাষ দিচ্ছিলেন ইনিংস লম্বা করার। অনেকটা থিতু হবার চেষ্টা।
কিন্তু মাধভেরের বলে ডিপ মিড উইকেটে খেলতে গিয়ে ক্যাচ দেন চাকাভার হাতে। শান্তর ব্যাটে আসে ৫৫ বলে ৩৮ রান।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩১ ওভারে ৪ উইকেটে ১৫১ রান। মাহমুদউল্লাহ ১১ ও আফিফ হোসেন অপরাজিত আছেন ৪ রানে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন ও কীভাবে লাইভ দেখবেন?
- আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি?