আবারও বাংলাদেশের ভয়ের কারণ হয়ে দাড়িয়েছে রাজা, দেখেনিন সর্বশেষ স্কোর
সেই হিসেবে দ্বিতীয় ম্যাচে সংগ্রহ কমই হয়েছে বাংলাদেশের জন্য। তবে টাইগার বোলারদের দাপটে জিম্বাবুয়ের ব্যাটিং ইনিংসের শুরুটা দখল করে নিয়েছে বাংলাদেশ। ২৯১ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে প্রথম পাওয়ারপ্লে শেষে জিম্বাবুয়ে ৩ উইকেট হারিয়ে তুলতে পেরেছে মাত্র ৩০ রান।
যদিও বাংলাদেশের জন্য আতঙ্কের বড় নাম সিকান্দার রাজা। এই ব্যাটসম্যান এখনো মাঠে আছেন। প্রথম ম্যাচে ১৩৫ রানের অপরাজিত ইনিংস খেলে একাই বাংলাদেশকে হারিয়ে দিয়েছেন ফাইটার রাজা। যদিও এই মুহূর্তে টাইগার বোলারদের চাপে কাবু হয়েছেন এই ব্যাটসম্যানও।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত জিম্বাবুয়ের সংগ্রহ ১৩ ওভারে জিম্বাবুয়ের সংগ্রহ ৩ উইকেটে ৪৫ রান। অভিষিক্ত তাদিওয়ানসে মারুমানি ২৩ রানে অপরাজিত আছেন। রাজা ১৮ বলে করেছেন ৮ রান।
এর আগে হাসান মাহমুদ ঝড়ে প্রথম তিন ওভারেই ২ উইকেট হারিয়ে বসে জিম্বাবুয়ে। প্রথম ওভারে কাইতানোকে শূন্য রানে ফেরানোর পর গত ম্যাচের সেঞ্চুরিয়ান ইনোসেন্ট কাইয়াকে ৭ রানে ফেরান হাসান মাহমুদ। ১৬ মাস পর ওয়ানডে দলে ফিরেই প্রথম স্পেলে ৫ ওভারে ১ মেডেনে ১৪ রান দিয়ে ২ উইকেট শিকার করেছেন হাসান।
এই পেসারের পর টাইগারদের হয়ে অন্য উইকেটটি সংগ্রহ করেছেন স্পিনার মেহেদী মিরাজ। ব্যক্তিগত তৃতীয় ওভারে ওয়েসলি মাধবেরেকে ২ রানে এলবির ফাঁদে ফেলে ফেরান মিরাজ।
এর আগে টসে হেরে ব্যাটিং করতে নেমে তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদের ফিফটিতে ৯ উইকেটে ২৯০ রান তুলেছে বাংলাদেশ।
তামিম ৫০ রানে আউট হয়ে ফিরেছেন। অপরদিকে রিয়াদ ৮০ রানে অপরাজিত থেকে দলকে লড়াকু সংগ্রহ এনে দিয়ে মাঠ ছেড়েছেন। এই দুই ব্যাটসম্যান ছাড়া আফিফ ৪১, শান্ত ৩৮ রান করে ফিরেছেন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে