শেষ হলো বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ম্যাচ, দেখেনিন ফলাফল
সেন্ট লুসিয়ায় শুরুতে ব্যাটিং করতে নেমে সুবিধা করতে পারেনি বাংলাদেশ। ডাক মেরে ফেরেন ওপেনার মাহমুদুল হাসান জয়। এই তরুণ ব্যাটারকে হারিয়ে শুরু হয় বিপর্যয়, এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি দল। একমাত্র মোহাম্মদ মিঠুন ছাড়া বাংলাদেশের আর কোনো ব্যাটার ক্যারিবিয়ান বোলারদের সামনে দাঁড়াতেই পারেননি।
বাংলাদেশের অধিনায়ক এক প্রান্ত আগলে রাখার চেষ্টা করলেও বাকিরা ছিলেন আসা-যাওয়ার মিছিলে। মার্কইনো মাইন্ডলির বলে টেভিন ইমালচের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরার আগে মিঠুনের ব্যাট থেকে এসেছে ৫০ রান। তাছাড়া নাঈম হাসানের ব্যাট থেকে এসেছে ২৭ রান।
এই দুই ব্যাটার ছাড়া আর কেউই বলার মতো তেমন কোনো রান করতে পারেননি। শেষ পর্যন্ত নিজেদের প্রথম ইনিংসে ১৬৭ রানে অল আউট হয় বাংলাদেশ। সফরকারীদের ৬ ব্যাটার আউট হয়েছেন দুই অঙ্কের ঘরে।
ক্যারবিয়ানদের হয়ে দুর্দান্ত বোলিং করেছেন মাইন্ডলি। তিনি একাই শিকার করেছেন ৫ উইকেট। তাছড়া গ্রিভসের ঝুলিতে গেছে ৩ উইকেট।
এরপর ব্যাটিংয়ে নেমে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল ৫ উইকেটে করে ২৬৩ রান। এরপর আর খেলা মাঠে গড়ায়নি। যার ফলে ম্যাচ ড্র হয়। বাংলাদেশের হয়ে সৈয়দ খালেদ আহমেদ শিকার করেছেন দুই উইকেট। ৩৪ ওভার বোলিং করে ৪৪ রানে ১ উইকেট নেন অফ স্পিনার নাঈম।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে