নিজের জীবনের সবচেয়ে কঠিণ সত্য প্রকাশ করলো শহীদ আফ্রিদি নিজেই
নিজের সময়ে বিশ্বজুড়ে জনপ্রিয়তার শীর্ষে থাকা এই অলরাউন্ড নিজের কারিশমাটিক ব্যক্তিত্ব দিয়ে অনেক নারী ভক্তদের হৃদয়েও দোলা দিয়েছেন। সে সময় নিয়মিত নারী ভক্তদের আফ্রিদি আফ্রিদি ধ্বনিতে গ্যালারি কেঁপে উঠতো।
আফ্রিদি নিজের ‘গেম চেঞ্জার’ বইয়ে তেমনই এক ‘নারী ভক্তের’ সঙ্গে তার ফোনালাপের স্মৃতি বর্ণনা করেছেন। আফ্রিদি বলেন, ‘বিয়ের আগে একজন মহিলা প্রায়শই আমাকে ফোন করে কথা বলতে চাইত। ওর গলার আওয়াজটা একেবারে আলাদা ছিল। এরপর আমরা একে অপরের সঙ্গে দেখা করার সিদ্ধান্তও গ্রহণ করেছিলাম।’
মুঠোফোনে কথা হতে থাকে সে নারীর সঙ্গে দেখা করতে গিয়ে বিচিত্র অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন পাকিস্তানের সাবেক এই অলরাউন্ডার, ‘আমি ওকে আমার বাড়িতে ডেকেছিলাম। উনি আমার বাড়িতে এসে কলিংবেল বাজিয়েছিলেন। আমি দরজা খুলতেই দেখি সামনে একজন সুপুরুষ যুবক হাতে ফুলের তোড়া নিয়ে দাঁড়িয়ে রয়েছে। জিজ্ঞাসা করতে জানান যে উনিই সেই ব্যক্তি যাকে আমি মহিলা মনে করে কথা বলতাম। সেই সময় আমি মনে মনে জোর ধাক্কা খেয়েছিলাম। পরবর্তীকালে অনেক কষ্ট করে আমি ওর হাত থেকে মুক্তি পেয়েছিলাম।’
১৯৯৬ সালে অভিষেকে হওয়া আফ্রিদি ২০১৮ সালের ৩১ মে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজ ৯/২৩/২০২৬ তারিখ: ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম কত
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- শেখ হাসিনা কবে দেশে ফিরবেন, এনডিটিভিকে যা বললেন