সবার মনে একটাই প্রশ্ন শান্ত কি দলের জন্য খেলেন, নাকি নিজের স্বার্থে দলে টিকে থাকার জন্য খেলেন
তবে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পাঁচ বছর পরেও জাতীয় দলে এখনো নিজের জায়গা পাকাপাকি করতে পারেননি নাজমুল হোসেন শান্ত। এরই মধ্যেই তিনি বাংলাদেশের তিন ফর্মাটেই খেলেছেন। ক্যারিয়ারের শুরু থেকেই খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন শান্ত।
পাঁচ বছর ক্রিকেট ক্যারিয়ারে বলার মত টেস্ট ক্রিকেটে দুইটি সেঞ্চুরি এবং দুটি হাফ সেঞ্চুরি রয়েছে তার। তবে বর্তমান সময়ের তার পারফরম্যান্স নিয়ে অনেক প্রশ্ন উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন অনেকেই বলছেন ‘শান্ত কি দলের জন্য খেলেন, নাকি নিজের স্বার্থে দলে টিকে থাকার জন্য’।
বিশেষ করে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি এবং ওয়ানডে সিরিজের তার ব্যাটিং নিয়েই উঠেছে এমন প্রশ্ন। জিম্বাবুয়ের মাটিতে টি-টোয়েন্টি এবং ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হচ্ছে ব্যাটিং স্বর্গ উইকেটে। সর্বশেষ ৩০ ম্যাচে এমন ব্যাটিং সহায়ক উইকেটে বাংলাদেশ হয়তো আর খেলেনি। কিন্তু ব্যাটিং সহায়ক এই উইকেটে ও রান করতে পারেননি নাজমুল হোসেন শান্ত।
জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে তিনি করেছিলেন ২৫ বলে ৩৭ রান। দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে তিনি করেন ২১ বলে ১৯ রান। আর তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে তিনি করেন ২০ বলে ১৬ রান। কিন্তু সর্বনাশের মাথায় বাড়ি তিনি দিয়েছেন গতকাল দ্বিতীয় ওয়ানডে ম্যাচে।
প্রথম ওয়ানডে ম্যাচে একাদশে না থাকলেও দ্বিতীয় ম্যাচে ব্যাটিং স্বর্গ উইকেটে তিনি করেছেন ৫৫ বলে ৩৮ রান। এখন পর্যন্ত তিনি ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের জার্সিতে ১২ টি ম্যাচ খেলেছেন। এই ১২ ইনিংসে তিনি রান করেছেন ১৮৯ রান। তার ব্যাটিং গড় ১৫.৭৫ এবং স্ট্রাইক রেট ৬১.৩৮। সর্বোচ্চ স্কোর যেটি তিনি গতকাল জিম্বাবুয়ের বিপক্ষে ৫৫ বল খেলে ৩৮ রান করেছিলেন এটি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?