এশিয়া কাপের আগে নুরুল হাসান সোহানকে নিয়ে চূড়ান্ত জানিয়ে দিল বিসিবি
আঙুলের ইনজুরিতে এশিয়া কাপ খেলা হচ্ছে না জাতীয় দলের উইকেটকিপার নুরুল হাসান সোহানের। সোমবার (৮ আগস্ট) সিঙ্গাপুরে তার আঙুলের সার্জারি সম্পন্ন হয়। এখন তার পুরোপুরি সেরে উঠতে লাগবে আরও অন্তত চার সপ্তাহ। অর্থাৎ, এশিয়া কাপের আগে সুস্থ হয়ে দলের সঙ্গে যোগ দেওয়ার কোনো সম্ভাবনা নেই তার। আগামী ২৭ আগস্ট থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে এশিয়া কাপের আসর। বিসিবিকে দল ঘোষণা করতে হবে আগামী বৃহস্পতিবার তথা ১১ আগস্টের মধ্যে।
কদিন আগে সোহান জানিয়েছিলেন, উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাবেন। অস্ত্রোপচার নাও লাগতে পারে। আশা করি এশিয়া কাপের আগেই সব ঠিক হয়ে যাবে।
তবে সিঙ্গাপুর যাওয়ার পর বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে তাকে অপারেশনের টেবিলে যেতে হয়। সোমবার (৮ আগস্ট) সোহান নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এক বার্তায় বলেন, আসসালামু আলাইকুম। আমার আঙুলের অস্ত্রোপচার করতে হচ্ছে। সকলের কাছে দোয়া কামনা করছি। আল্লাহ মালিক।
ওয়েস্ট ইন্ডিজ সফরে অধিনায়কত্ব করা মাহমুদউল্লাহ রিয়াদকে বিশ্রাম দিয়ে জিম্বাবুয়ে সিরিজে নেতৃত্ব তুলে দেয়া হয়েছিল নুরুল হাসান সোহানের কাঁধে। তবে ১২ দিনের জন্য নেতৃত্ব পাওয়া সোহান টিকলেন মাত্র ৯ দিন। সিরিজ শেষ করার আগেই ইনজুরিতে পড়ে দেশে ফিরে আসেন এ ক্রিকেটার।
জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে কিপিং করার সময় পেসার হাসান মাহমুদের করা একটি বল নুরুল হাসান সোহানের তর্জনী আঙুলে আঘাত করে। এ বিষয়ে বাংলাদেশ দলের ফিজিও মোজাদ্দেদ আলফা সানি সে সময় জানিয়েছিলেন, এক্স-রে রিপোর্টে তার তর্জনী আঙুলে একটি ফাটল দেখা দিয়েছে। এ ধরনের ইনজুরি সারতে তিন সপ্তাহের মতো সময়ের প্রয়োজন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ভোটের ফলাফল: ১৬১ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল: ১০৩ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফলাফল: এক নজরে দেখুনকোন দল কত আসন পেল
- বিএনপি-জামায়াতের হাড্ডাহাড্ডি লড়াই! ১৫৬ আসনের ফল প্রকাশ
- ভোটের ফলাফল: ১৬৮ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- election result: ৩৬৬টি কেন্দ্রের ফলাফল প্রকাশ
- আজকের স্বর্ণের দাম: (বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬)
- ভোটের ফলাফল:২৮৭ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল: চলছে হাড্ডাহাড্ডি লড়াই, দেখুন বিএনপি ও জামায়াত কে কত আসন পেল
- ২৮৭ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কোন দল কত আসন পেল
- সর্বশেষ প্রাপ্ত ফলাফল: বিএনপি ও জামায়াত কে কত আসন পেল
- আজকের স্বর্ণের দাম: (শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬)
- ভোটের ফলাফল: ২৯৯ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভারতীয়দের দম্ভ চূর্ণ করে ভারতকে উড়িয়ে দিল আরব আমিরাত
- ভোটের ফলাফল: ৫০ জন বিজয়ী প্রার্থীর তালিকা প্রকাশ করলো জামায়াতে