‘কোহলির ব্যাটে সেঞ্চুরির আশাই করতে পারে না ভারত’
সাম্প্রতিক সময়ে ভারত যেভাবে টি-টোয়েন্টি খেলছে সেটাই মনে ধরেছে আকাশের। আয়ারল্যান্ড বা ওয়েস্ট ইন্ডিজ সিরিজে দলগতভাবেই খেলতে দেখা গেছে ভারতকে। নির্দিষ্ট কোনো ব্যাটার নন, দলের সব ব্যাটারই রান করার চেষ্টা করছেন প্রতিনিয়ত। আকাশের বিশ্বাস, এই পরিকল্পনায় ভারত এশিয়া কাপে খেললে চাপমুক্ত থাকবেন কোহলি।
তিনি বলেন, 'দলের পরিকল্পনা কী বা কোহলির মাথায় কী চলছে সেটা আমি জানি না। তবে দর্শক হিসেবে আমার প্রত্যাশা খুবই কম। আমি এই দলে এমন কাউকে দেখি না যে তার সেঞ্চুরির জন্য খেলবে। এটা কোনো ব্যাপার না, সে (কোহলি) ৪০ রান করল নাকি ৭০ রান করল।'
'দলের সেট-আপ যদি যথার্থ হয়, ভারত এখন যে পরিকল্পনায় খেলছে তাতে দল কখনোই কোহলির কাছে ৭০ বা ১০০ বা ফিনিশিং আশা করতে পারে না। আপনি উইকেটে যাবেন এবং নিজের খেলাটা খেলবেন, এটাই যথেষ্ট।'
২০১৯ সালের নভেম্বরে বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করার পর থেকে আর তিন অঙ্কের ম্যাজিকাল ফিগার ছোঁয়া হয়নি কোহলির। এখন তো সেঞ্চুরি খুঁজতে খুঁজতে তিনি ঘুরপাক খাচ্ছেন অফ-ফর্মেই।
বাংলাদেশের বিপক্ষে ম্যাচটির পর ৭৮টি আন্তর্জাতিক ইনিংসে তিন অঙ্ক ছোঁয়াই হয়নি ভারতের সাবেক এই অধিনায়কের। কিছুদিন আগে ইংল্যান্ড সফরে পাঁচটি ম্যাচ খেলে মোটে ৭৬ রান করেছেন কোহলি।
আর কিছুদিন পরই সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে এশিয়া কাপ। ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে সফরে বিশ্রামে থেকে এশিয়ার এই মেগা ইভেন্টে ভারতীয় দলে ফিরবেন কোহলি। ২৮ আগস্ট চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপে যাত্রা করবে ভারত।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live