এশিয়া কাপের দল থেকে বুমরাহ’র বাদ পড়ার আসল কারণ ফাঁস
এদিকে, বুমরাহ শেষবার ভারতের হয়ে ইংল্যান্ডে একটি ওডিআই সিরিজ খেলেছিলএন এবং ওয়েস্ট ইন্ডিজের সীমিত ওভারের সফর এবং জিম্বাবোয়ের বিরুদ্ধে আসন্ন সফরের জন্য তাকে বিশ্রাম দেওয়া হয়। বুমরাহ পিঠের সমস্যায় ভুগছেন। অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজ সফরে হর্ষাল সাইড স্ট্রেনের শিকার হন বলে জানা গেছে। “জসপ্রিত বুমরাহ এবং হর্ষাল প্যাটেল চোটের কারণে নির্বাচনের জন্য উপলব্ধ ছিলেন না। তারা বর্তমানে বেঙ্গালুরুতে এনসিএ-তে পুনর্বাসনের মধ্য দিয়ে যাচ্ছেন,” বিসিসিআই তার বিবৃতিতে বলেছে।
হর্ষাল, যিনি ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য ফ্লোরিডায় ভারতীয় দলের সঙ্গে ছিলেন, শেষবার ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ভারতের হয়ে মাঠে নামেন। সেই সিরিজে তিনি তিনটি ইনিংসে ১১ ওভারে চার উইকেট নিয়েছিলেন। তিনি আয়ারল্যান্ডে একটি টি-টোয়েন্টি এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজে চার ম্যাচে আট উইকেট তুলে নেন।
২০২১ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হোম সিরিজে দেশের হয়ে প্রথম মাঠে নামার পর থেকে হর্ষাল ভারতের টি-টোয়েন্টি সেট-আপে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এই যাত্রা ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই শুরু হয়। তাই ১৭টি খেলায়, হর্ষাল ২০.৯৫ গড়ে ২৩টি উইকেট (ভুবনেশ্বর কুমারের সাথে যৌথ-সর্বোচ্চ) নিয়েছেন। বিসিসিআই ঘোষিত ১৫ সদস্যের স্কোয়াড ছাড়াও এশিয়া কাপের জন্য তিনজন স্ট্যান্ডবাই খেলোয়াড়কেও মনোনীত করেছে নির্বাচক কমিটি। ব্যাটসম্যান শ্রেয়াস আইয়ার, ফাস্ট বোলার দীপক চাহার এবং বাঁহাতি স্পিনার অক্ষর প্যাটেল এই তালিকায় জায়গা করে নিয়েছেন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live