সাইফউদ্দিনকে ঝাড়ি মারলেন সাকিব
সাকিবও নিয়মিত তরুণ ক্রিকেটারদের খোঁজখবর নেন। প্রয়োজনীয় উপদেশ দেন, শাসন করেন। সাকিবের তেমনই এক ঘটনা গণমাধ্যমের সঙ্গে শেয়ার করেছেন টাইগার ক্রিকেটের উঠতি তারকা মোহাম্মদ সাইফউদ্দিন।
ইনজুরির জন্য লম্বা সময় ধরে মাঠের বাইরে আছেন সাইফউদ্দিন। চিকিৎসা শেষে পুনর্বাসনের সময়ে বাড়িতেই অবস্থান করছিলেন ফেনীর এই ক্রিকেটার। সেখানে বন্ধু-বান্ধবদের সঙ্গে আনন্দেই সময় কাটাচ্ছিলেন। তবে বিষয়টি সাইফউদ্দিনের জন্য ভালো নয় বলে, বড় ভাই সাকিব ফোন করে ঝাড়ি দিয়েছেন এই ক্রিকেটারকে।
বড় ভাই সাকিবের ঝাড়ি খেয়ে সাইফউদ্দিনও দ্রুত ঢাকা এসে অনুশীলনে যোগ দেন। অনুশীলনে বোলিংয়ে ছন্দ খুঁজে পাওয়ায় সাইফউদ্দিনকে বাংলা টাইগার্স এবং এইচপি ম্যাচ খেলতে পাঠিয়েছে বোর্ডও। সেখানে ভালো করলে এশিয়া কাপের জন্য বিবেচ্য হবেন সাইফউদ্দিন। আর এশিয়া কাপ দিয়েই হয়ত টি-টোয়েন্টি ক্রিকেটে অধিনায়ক হিসেবে আবার ফিরতে পারেন সাকিব।
সাইফউদ্দিন গণমাধ্যমে সাকিবের সঙ্গে যোগাযোগের বিষয়ে নিজ থেকে বলেন, ‘আলহামদুলিল্লাহ, উনি আমাকে ৫-৭ বার কল দিয়েছিল, কথা হয়েছিল। আমি নিজের থেকে উনাকে কল দিয়েছিলাম, কী করবো। জানি না, উনি অধিনায়ক হবে কী হবে না (এশিয়া কাপে)। বোর্ড সিদ্ধান্ত নিয়েছে কি না, আমি জানি না। হয়ত শুনবো আমরা কিছুদিন পরে।
কিন্তু উনি ব্যক্তিগতভাবে আমাকে অনেকবার হোয়াটসঅ্যাপে, ফোনে কল করেছে; আমি সুস্থ আছি কিনা। খোঁজ নিয়েছে।
এছাড়া উনি আমাকে যখনই কল করে তখনই আমি বাইকে থাকি। সন্ধ্যার সময় ফ্রেন্ডদের সাথে আমি ঘুরি আর কি। তো আমাকে ঝাড়ি দিয়েছে যে, ওইখানে না থেকে তুই ঢাকা এসে অনুশীলন কর সেটা কাজে লাগবে।
জীবনে অনেক বাইকে চড়তে পারবি। ৫-৭, ১০টা বছর মনযোগ দিয়ে ক্রিকেটটা খেল। তো এরপর আমি পরদিনই চলে আসি।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live