জিম্বাবুয়ের চাপের বিপরীতে বাংলাদেশের কোনো উত্তর ছিল না
বাংলাদেশের এমন ভুলের সুযোগ পুরোটা লুফে নিয়েছে জিম্বাবুয়ে। সিকান্দার রাজার টানা দুই সেঞ্চুরির সঙ্গে ইনোসেন্ট কাইয়া এবং রেজিস চাকাভার সেঞ্চুরি। জিম্বাবুয়ের ব্যাটারদের চার সেঞ্চুরিতেই মুলত চাপে পড়ে বাংলাদেশ। তাতে ৯ বছর পর সিরিজও খুইয়েছে তামিমরা। রাজা-চাকাভাদের প্রশংসা করতে গিয়ে অ্যালান ডোনাল্ড জানিয়েছেন, জিম্বাবুয়ের চাপের বিপরীতে বাংলাদেশের কোনো উত্তর ছিল না।
সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডের আগে সংবাদ সম্মেলনে বাংলাদেশের বোলিং কোচ ডোনাল্ড বলেন, ‘কঠিন শিক্ষা পাওয়ার পর যেমন হয়, দলের অবস্থা তেমনই। আমরা অনেক সুযোগ হাতছাড়া করেছি। কিছু ভালো সিদ্ধান্ত নিয়েছি, কিছু বাজে সিদ্ধান্তও। আজ সকালে আমরা এ নিয়ে কথা বলেছি। আমরা এই দলের ঘুরে দাঁড়ানোর সামর্থ্য নিয়ে কথা বলেছি।’
‘সিরিজ হেরেছি কিন্তু আত্মবিশ্বাস নেওয়ার জন্য জিততে হবে। জিম্বাবুয়ে খুব ভালো খেলেছে। রাজা অবিশ্বাস্য ক্রিকেট খেলেছে। চাকাভা দেখিয়েছে তার সামর্থ্য। ওরা আমাদের চাপে ফেলেছে। আমাদের কাছে এর কোনো উত্তর ছিল না। এটা ড্রেসিংরুমে বসে দেখা কঠিন। কারণ, আপনি কিছু করতে পারবেন না। সিদ্ধান্ত নেওয়াটা ক্রিকেটারদের কাজ।’
কমাস আগে সাউথ আফ্রিকায় গিয়ে সিরিজ জিতে এসেছে বাংলাদেশ। দুর্দান্ত বোলিংয়ের সঙ্গে বাংলাদেশের ব্যাটাররাও ছিলেন তুলনামূলক সাবলীল। জিম্বাবুয়ে ও সাউথ আফ্রিকার কন্ডিশন প্রায় এক হলেও রাজাদের কাছে কেন হারল বাংলাদেশ? এমন প্রশ্নের জবাবে নির্দিষ্ট কোনো উত্তর দিতে পারেননি বাংলাদেশের বোলিং কোচ।
ডোনাল্ড বলেন, ‘একদম একই কন্ডিশনে খেলা কিন্তু। আমরা এটা নিয়ে কথা বলেছি। আমরা কী ক্লাসি দল ছিলাম দক্ষিণ আফ্রিকায়, ঠিক এমন কন্ডিশনে। সেখানে আমরা কীভাবে বল করেছি, আমরা মাঝের ওভারে কীভাবে সেখানে উইকেট নিয়েছি। এখানে আমরা নতুন বলে ভালো করছি। কিন্তু মাঝের ওভারে, যেখানে উইকেট নেওয়ার আরও সুযোগ ছিল, তখন কোনো উত্তর খুঁজে বের করতে পারিনি।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ভোটের ফলাফল: ১৬১ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল: ১০৩ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফলাফল: এক নজরে দেখুনকোন দল কত আসন পেল
- বিএনপি-জামায়াতের হাড্ডাহাড্ডি লড়াই! ১৫৬ আসনের ফল প্রকাশ
- ভোটের ফলাফল: ১৬৮ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- election result: ৩৬৬টি কেন্দ্রের ফলাফল প্রকাশ
- আজকের স্বর্ণের দাম: (বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬)
- ভোটের ফলাফল:২৮৭ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল: চলছে হাড্ডাহাড্ডি লড়াই, দেখুন বিএনপি ও জামায়াত কে কত আসন পেল
- ২৮৭ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কোন দল কত আসন পেল
- সর্বশেষ প্রাপ্ত ফলাফল: বিএনপি ও জামায়াত কে কত আসন পেল
- আজকের স্বর্ণের দাম: (শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬)
- ভোটের ফলাফল: ২৯৯ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভারতীয়দের দম্ভ চূর্ণ করে ভারতকে উড়িয়ে দিল আরব আমিরাত
- ভোটের ফলাফল: ৫০ জন বিজয়ী প্রার্থীর তালিকা প্রকাশ করলো জামায়াতে