ফিরলেন মাহমুদউল্লাহ, দেখেনিন সর্বশেষ স্কোর
দ্রুত তিন উইকেট হারানোর পর প্রতিরোধ গড়ার চেষ্টা করেন মাহমুদউল্লাহ রিয়াদ এবং বিজয়। একটু পরই হাফ সেঞ্চুরি পূর্ণ করেন বিজয়। ৪৮ বলে হাফ সেঞ্চুরির দেখা পান তিনি। সিরিজের প্রথম ম্যাচের পর আবারও হাফ সেঞ্চুরি পেলেন বিজয়।
আগের ম্যাচের মতো এই ম্যাচে আগ্রাসীভাবে ব্যাট চালাননি তামিম ইকবাল। কিছুটা রয়েসয়ে খেলা শুরু করেন তিনি। সঙ্গী এনামুল হক বিজয়ও খেলছেন একই ব্যাকরণে। জিম্বাবুয়ের পেসার রিচার্ড এনগারাভাকে দেখেশুনে খেলেন দুজন।
বাংলাদেশের ওপেনারদের এ দিনও অস্বস্তিতে রাখেন এনগারাভা। তাকে খেলতে যে তামিম-বিজয়রা স্বাচ্ছন্দ্যে ছিলেন না, সেটা বোঝাই গেছে তাদের শরীরী ভাষায়। মাঝেমধ্যে বাউন্ডারি হাঁকিয়ে বল-রানের খানিকটা সামঞ্জস্য বজায় রাখার চেষ্টায় থাকেন ওপেনাররা। পাওয়ার প্লে'তে ডট বলই বেশি খেলেন তারা।
নবম ওভারে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। বিজয়ের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান-আউট হন আগের দুই ম্যাচে হাফ সেঞ্চুরি হাঁকানো তামিম। এ দিন ৩০ বলে তিন বাউন্ডারিতে ১৯ রান করেন তামিম।
তামিম ফেরার পর ফিরে যান নাজমুল হোসেন শান্তও। দশম ওভারে ব্র্যাড ইভান্সের করা প্রথম বলটি ব্যাকওয়ার্ড পয়েন্টে তুলে দেন শান্ত। ক্যাচ লুফে নিতে ভুল করেননি ওয়েসলি মাধেভেরে। শুন্য রানে ফিরে যান শান্ত।
একই ওভারের চতুর্থ বলে ফিরে গেছেন মুশফিকুর রহিম। থার্ড ম্যান অঞ্চল দিয়ে আপার কাট খেলেছিলেন তিনি। দুর্দান্ত এক ক্যাচে তার প্যাভিলিয়নে ফেরা নিশ্চিত করেন এনগারাভা। শুন্য করেছেন মুশফিকও। সবমিলিয়ে আট বলের মধ্যে তিন উইকেট হারায় বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ- ১৭৫/৫ (৩৫ ওভার) (মিরাজ ১*, আফিফ ৩০*)
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ভোটের ফলাফল: ১৬১ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল: ১০৩ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফলাফল: এক নজরে দেখুনকোন দল কত আসন পেল
- বিএনপি-জামায়াতের হাড্ডাহাড্ডি লড়াই! ১৫৬ আসনের ফল প্রকাশ
- ভোটের ফলাফল: ১৬৮ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- election result: ৩৬৬টি কেন্দ্রের ফলাফল প্রকাশ
- আজকের স্বর্ণের দাম: (বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬)
- ভোটের ফলাফল:২৮৭ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল: চলছে হাড্ডাহাড্ডি লড়াই, দেখুন বিএনপি ও জামায়াত কে কত আসন পেল
- ২৮৭ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কোন দল কত আসন পেল
- সর্বশেষ প্রাপ্ত ফলাফল: বিএনপি ও জামায়াত কে কত আসন পেল
- আজকের স্বর্ণের দাম: (শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬)
- ভোটের ফলাফল: ২৯৯ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভারতীয়দের দম্ভ চূর্ণ করে ভারতকে উড়িয়ে দিল আরব আমিরাত
- ভোটের ফলাফল: ৫০ জন বিজয়ী প্রার্থীর তালিকা প্রকাশ করলো জামায়াতে