বাতিল হয়ে যাচ্ছে সেই আর্জেন্টিনা-ব্রাজিল ম্যাচ
এরপর থেকে বারবার শুধু নতুন সূচির অপেক্ষা করতে হয়েছে বিশ্বের কোটি ফুটবলপ্রেমীকে। ফিফার পক্ষ থেকে বেঁধে দেওয়া হয়েছিল আগামী ২২ সেপ্টেম্বরের মধ্যে ম্যাচটি খেলতে হবে দুই দলকে। সেই অনুযায়ীই এগোচ্ছিল বিশ্বের অন্যতম জনপ্রিয় এ দুই দল।
কিন্তু এখন সবশেষ খবর হলো, ম্যাচটি আর মাঠে গড়ানোর সম্ভাবনা নেই। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গ্লোবোর প্রতিবেদনে জানানো হয়েছে এ খবর। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, ব্রাজিল ফুটবল ফেডারেশনের কাছে ম্যাচটি বাতিলের জন্য বলেছেন দলের হেড কোচ তিতে।
সেই অনুযায়ী দলের কোচ ও টিম ম্যানেজম্যান্টের চাওয়া রাখতেই ম্যাচটি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে ব্রাজিল ফুটবল ফেডারেশন। এরই মধ্যে তারা এ সিদ্ধান্ত আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে জানিয়ে দিয়েছে। আর্জেন্টিনার পক্ষ থেকেও এটিকে স্বাগত জানানো হয়েছে।
তবে ম্যাচটি বিশ্বকাপ বাছাইপর্বের অন্তর্ভুক্ত হওয়ায় শুধুমাত্র দুই দেশের মতের ভিত্তিতেই চূড়ান্ত সিদ্ধান্ত হবে না। এ বিষয়ে কনমেবল ও ফিফার মধ্যে আলোচনার পরেই আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানা যাবে। যেহেতু লাতিন অঞ্চল থেকে বিশ্বকাপের চার দল নিশ্চিত হয়ে গেছে, তাই ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচটি বাতিলের সম্ভাবনাই বেশি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ভোটের ফলাফল: ১৬১ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল: ১০৩ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফলাফল: এক নজরে দেখুনকোন দল কত আসন পেল
- বিএনপি-জামায়াতের হাড্ডাহাড্ডি লড়াই! ১৫৬ আসনের ফল প্রকাশ
- ভোটের ফলাফল: ১৬৮ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- election result: ৩৬৬টি কেন্দ্রের ফলাফল প্রকাশ
- আজকের স্বর্ণের দাম: (বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬)
- ভোটের ফলাফল:২৮৭ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল: চলছে হাড্ডাহাড্ডি লড়াই, দেখুন বিএনপি ও জামায়াত কে কত আসন পেল
- ২৮৭ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কোন দল কত আসন পেল
- সর্বশেষ প্রাপ্ত ফলাফল: বিএনপি ও জামায়াত কে কত আসন পেল
- আজকের স্বর্ণের দাম: (শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬)
- ভোটের ফলাফল: ২৯৯ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভারতীয়দের দম্ভ চূর্ণ করে ভারতকে উড়িয়ে দিল আরব আমিরাত
- ভোটের ফলাফল: ৫০ জন বিজয়ী প্রার্থীর তালিকা প্রকাশ করলো জামায়াতে