ব্রেকিং নিউজ: চমক দিয়ে এশিয়া কাপের জন্য বাংলাদেশের দল ঘোষণা
সাকিব আল হাসানের সিদ্ধান্ত নিয়ে নাজমুল হাসান পাপন বলেছেন, ‘আমরা তাকে একটি চিঠি দিয়েছি। গতকাল তার চিঠির উত্তর দেওয়া হয়েছিল। শুনেছি আজ সে জানাবে। আজ জানাক দেখি তারপর তার ব্যাপারে সিদ্ধান্ত নেব।’
সাকিব বেট উইনার নিউজের সঙ্গে চুক্তি বাতিল না করলে তার সঙ্গে বিসিবি সম্পরর রাখবে না উল্লেখ করে পাপন বলেন, ‘এতোটুকু বলে রাখছি, বেটিং সংক্রান্ত কোনো কিছুর সঙ্গে সম্পর্ক রাখলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে তার কোনো সম্পর্ক থাকবে না।’
জিম্বাবুয়ে সফরে মাহমুদউল্লাহকে বাদ দিয়ে অধিনায়ক করা হয়েছিল নুরুল হাসান সোহানকে। তবে সিরিজ চলাকালীন চোটে পড়ায় খেলা হবে না এশিয়া কাপে। একই অবস্থা লিটন দাসেরও।
এশিয়া কাপের নেতৃত্বের তালিকায় সাকিব আল হাসানের সঙ্গে সোহান, লিটন এবং মাহমুদউল্লাহ রিয়াদকেও রাখা হয়েছে।
দলের নেতৃত্ব নিয়ে পাপন বলেন, ‘এশিয়া কাপের আগে আমাদের এখন টিম সেটআপ নিয়ে যে পরিকল্পনাটা ছিল পুরোটা আবার আবার নতুন করে ভাবতে হচ্ছে। এ ছাড়া অন্য বিষয়ে আমি ভাবছি না। একটা জিনিস মনে রাখবেন কেউ দায়িত্বহীন না। হ্যাঁ, এটা সত্য। আমি বলি যে সাকিবের মতো খেলোয়াড় এই মুহুর্তে আমাদের দেশে নেই। এটা আমি স্বীকার করি। কিন্তু সাকিবকে নিয়ে আমরা হেরেছি আবার সাকিবকে ছাড়াও অনেক ম্যাচ জিতেছি। কিন্তু বেসিক কিছু জিনিস আছে সেখান থেকে সরে যাওয়ার সুযোগ নেই। অন্তত আমি মনে করি এটা আমাদের পক্ষে সম্ভব না।’
এশিয়ার কাপের জন্য বাংলাদেশের সম্ভাব্য সেরা ১৫ সদস্যের দল ঘোষণা:
সৌম্য, বিজয়, পারভেজ ইমন, সাকিব ( অধিঃ), মুশফিক, আফিফ, সাইফদ্দিন, মাহাদী, নাসুম, সাব্বির, মোস্তাফিজ, তাসকিন, শরিফুল, হাসান মাহমুদ ও মোসাদ্দেক।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live