সাকিবের চুক্তিটি বাতিল, তবে উল্টো বিনা টাকাতে বেট উইনারের পাবলিসিটি
তবে বেট উইনারের এ চুক্তি প্রসঙ্গে বেশ কিছু রহস্যের খোলাসা এখনো হয়নি? বেট উইনারের কর্মকর্তারা কি জানতেন না, যে শেষ পর্যন্ত হয়তো চুক্তিতে অটল থাকতে পারবেন না বিশ্বসেরা অলরাউন্ডার। কারণ স্পষ্ট বাংলাদেশের সংবিধানে জুয়া কিংবা এসবে উৎসাহকারী যেকোনো কিছুই নিষিদ্ধ।
যদিও বেট উইনার বরাবরই দাবি করে আসছে তারা জুয়াকর কোনো প্রতিষ্ঠান নয় বরং একটি নিউজ পোর্টাল। যদি তাই হয়ে থাকে, তাহলে সাকিবের সাথে ১০ কোটি টাকার চুক্তি করেছেন কিভাবে? নিশ্চয়ই অখ্যাত কোন নিউজ পোর্টালের কাছে এ পরিমাণ টাকা থাকা কোন ভাবেই সম্ভব নয়। ক্রিকইনফো এবং ক্রিকবাজ এর মতো বিখ্যাত নিউজ পোর্টালেরও বোধ হয় এত বেশি অর্থ নেই।
বেট উইনার জুয়াকর একটি প্রতিষ্ঠান যেটি একটি নিউজ পোর্টাল বর্তমানে তৈরি করেছে। অর্থাৎ দুটি প্রতিষ্ঠান একই। এখানে আরেকটি প্রশ্ন রয়ে গেল, সাকিবকে ব্যবহার করে পাবলিসিটি স্ট্যান্ড করলো না তো বেট উইনার? হয়তো তারা ধরেই নিয়েছিল শেষ পর্যন্ত চুক্তি বাতিল করবে সাকিব, তবে এ বিতর্কের মধ্যেই তাদের পাবলিসিটিটা হয়ে যাবে।
সে হিসাব করলে বলতেই হবে বেট উইনার বেশ লাভবানই হয়েছে। এ বিতর্ক তৈরি হওয়ার ফলে দেশের প্রায় প্রতিটি মানুষের মুখে মুখে বেট উইনারের নাম ছড়িয়ে পড়েছে। অর্থাৎ মাত্র দুদিনেই বেট উইনার মানুষকে নিজের সম্পর্কে বেশ ভালই জানান দিয়েছে।
তাহলে কি চুক্তি বাতিল করার পরও বেট উইনারই লাভবান হয়েছে? লাভবান যেই হোক না কেন এই বিতর্কের কারণে বেশ অস্বস্তিকর একটি পরিবেশ সৃষ্টি হয়েছিল দেশের ক্রিকেটে। যেকোনো প্রতিষ্ঠানের সাথে চুক্তি করার আগে ক্রিকেটারদের নিশ্চয়ই আরো বেশি সচেতন হতে হবে। বিশেষ করে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?