এশিয়া কাপে মাহমুদুল্লাহ রিয়াদের জায়গাতে সাব্বির
রান পেলেও রিয়াদের স্ট্রাইক রেট ছিল অত্যন্ত ধীরগতির। পরিস্থিতি এমন দাঁড়ায় যে রিয়াদ রান না করলেও দলের বিপদ, রিয়াদ রান করলেও দলের বিপদ। ওয়ানডেতেই যে রিয়াদ নিয়মিত সিঙ্গেল এবং ডাবল নিতে পারছেন না, টি-টোয়েন্টিতে তাকে দলে রাখা ঠিক কতটুকু যুক্তিসঙ্গত? জিম্বাবুয়ে সিরিজে বিশ্রামের আড়ালে যখন রিয়াদকে বাদ দেওয়া হয়েছিল তখনই অনেকে টি-টোয়েন্টি ক্রিকেটে রিয়াদের শেষ দেখে ফেলেছিল।
তবে সোহানের ইনজুরিতে তৃতীয় ম্যাচে আবার ডাক পরে রিয়াদের। তৃতীয় ম্যাচেও যথারীতি ২৭ বলে ২৭ রানের বিরক্তিকর এক ইনিংস খেলে দলের জেতার সম্ভাবনা শেষ করে দেন রিয়াদ। সামনে এশিয়া কাপ ইনজুরিতে জর্জরিত বাংলাদেশ দলে এখনো থাকার সম্ভাবনা রয়েছে রিয়াদের। লিটন কুমার দাস, নুরুল হাসান সোহান এবং ইয়াসিন রাব্বি তিনজনই এশিয়া কাপের স্কোয়াডের অটো চয়েস ছিলেন।
হয়তোবা একাদশেও নিয়মিত খেলতেন। তবে এই তিনজন ইনজুরড হওয়াতে ভাগ্য খুলে যেতে পারে রিয়াদের। তবে জোর গুঞ্জন রয়েছে রিয়াদের জায়গায় সাব্বিরকে খেলানোর চিন্তা করছে নির্বাচকেরা। তুলনামূলকভাবে সাব্বির রিয়াদের চেয়ে এ জায়গায় বেশি কার্যকরী হবে বলে মনে করছেন নির্বাচকেরা। ধারণা করা হচ্ছিল 'এ' দলের হয়ে ভালো কোন পারফর্মেন্সই সাব্বিরের জন্য জাতীয় দলের দরজা খুলে দেবে।
তবে পরিস্থিতি এখন এমন দাঁড়িয়েছে 'এ' দলের পারফরমেন্স নয়, বাকিদের ইনজুরি সমস্যাই সাব্বিরের সুযোগ হয়ে দাঁড়াবে। তবে সাম্প্রতিক সময়ের হিসেব করলে ঘরোয়া লিগে বেশ ভালো ফর্মে ছিলেন সাব্বির। সামনেই তিন বছর পর জাতীয় দলে প্রত্যাবর্তনের হাতছানি। সাব্বির কি পারবেন প্রত্যাবর্তনের নতুন গল্প লিখতে?
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?