ব্যালন ডি'অরের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ, দেখেনিন মেসি-নেইমার-রোনালদোর অবস্থান
তবে, এ বছরের ব্যালন ডি’অরের লড়াইয়ে প্রত্যাশিতভাবে আছেন করিম বেনজেমা ও রবের্ত লেভানদোভস্কি। বর্ষসেরা ফুটবলারের লড়াইয়ে তাদের পাশাপাশি আছেন বিশ্ব ফুটবলের সেরা তরুণ প্রতিভাবানদের একজন আর্লিং হলান্ড ও পর্তুগিজ তারকা ক্রিস্তিয়ানো রোনালদোও। এ পুরস্কারের জন্য ছয় ধাপে ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে ‘ফ্রান্স ফুটবল’ ম্যাগাজিন।
এবার ব্যালন ডি’অর জয়ে ফেভারিটদের তালিকায় রয়েছেন করিম বেনজেমা। শুক্রবার (১২ আগস্ট) প্রকাশিত উয়েফার বর্ষসেরা খেলোয়াড়ের লড়াইয়ে শীর্ষ তিন জনের তালিকায়ও আছেন তিনি।
করোনাভাইরাসের কারণে ২০২০ সালে দেওয়া হয়নি ব্যালন ডি অর পুরস্কার। এক বছর বিরতির পর ফের দেওয়া হবে ফুটবলারদের সর্বোচ্চ মর্যাদার ব্যক্তিগত পুরস্কারটি।
এবারের ব্যালন ডি'অরের সংক্ষিপ্ত তালিকা:
থিবো কুর্তোয়া, রাফায়েল লিও, ক্রিস্টোফার এনকুকু, মোহামেদ সালাহ, জশুয়া কিমিচ, ট্রেন্ট আলেক্সান্ডার আরনল্ড, ভিনিসিয়াস জুনিয়র, বের্নার্দো সিলভা, লুইস দিয়াস, রবের্ত লেভানডোভস্কি, রিয়াদ মাহরেজ, কাসেমিরো, হিউং মিন সন, ফাবিনিয়ো, করিম বেনজেমা, মাইক মাইগনান, হ্যারি কেইন, ডারউইন নুনেজ, ফিল ফোডেন, সাদিও মানে, সেবাস্তিয়ান হলার, লুকা মদ্রিচ, ক্রিস্টিয়ানো রোনালদো, আন্তোনিও রুদিগার, কেভিন ডি ব্রুইনা, দুসান ভ্লাহোভিচ, ভার্জিল ফন ডাইক, জোয়াও কান্সেলো, কিলিয়ান এমবাপ্পে, আর্লিং হলান্ড।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট কত (২৩ সেপ্টেম্বর ২০২৬)