সাকিবের ভাগ্য নির্ধারণসহ আজ সকল কিছুর সমাধান করবে বিসিবি
আজ (১৩ আগস্ট) দুপুরে সাকিবের সঙ্গে আলোচনায় বসার কথা বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের। তারপর টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক ও আসন্ন এশিয়া কাপের জন্য চূড়ান্ত দল ঘোষণা করা হবে।
বেটউইনার নিউজের সঙ্গে সাকিবের চুক্তির বিষয়ে শুরু থেকেই কঠোর ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ডের পক্ষ থেকে তাকে চুক্তি থেকে সরে আসার হুঁশিয়ারি দেওয়া হয়। কিন্তু সাকিব শুরুতে তাতে সাড়া দেননি। পরে বিসিবি সভাপতি কড়া হুঁশিয়ারি দেন, চুক্তি থেকে সরে না এলে বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক রাখতে পারবেন না সাকিব।
অবস্থা বেগতির দেখে বিসিবিকে চুক্তি থেকে সরে আসার অঙ্গিকার করেছেন সাকিব। কাল রাতে যুক্তরাষ্ট্র থেকে ফিরেছেন দেশে। বিসিবি সভাপতি আগেই বলে রেখেছিলেন আজ সাকিবের সঙ্গে বৈঠকে বসবেন তিনি। খোলামেলা আলোচনা করবেন।
কেন বিতর্কিত এই চুক্তি করেছিলেন, কেন সরে আসতে বলার পরও প্রথমে সাড়া দিলেন না এবং ভবিষ্যতে তার অবস্থান কী থাকবে। বিসিবি সভাপতি ইতোমধ্যেই সংবাদমাধ্যমকে বলেছেন, বারবার বিতর্কে জড়ানো সাকিবকে এবারই শেষ সুযোগ দিবে বিসিবি। এরপর থেকে তাকে কড়া নজরদারিতে রাখা হবে।
এই অবস্থায় সাকিব টি-টোয়েন্টি দলের নেতৃত্ব পাওয়ার যৌগ্য কিনা তা নিয়ে ভাবছে বিসিবি। অবশ্য বিসিবি সভাপতি আগেই জানিয়েছিলেন বিকল্প কেউ প্রস্তুত থাকলে সাকিবের জন্য অপেক্ষাই করত না বিসিবি। সদ্য টি-টোয়েন্টি অধিনায়কত্ব হারানো মাহমুদউল্লাহ রিয়াদের ফর্ম বড্ডই বাজে। বাজে ফর্মের কারণে মাহমুদউল্লাহকে এশিয়া কাপের দলে না রাখার একটা আভাসও পাওয়া যাচ্ছিল।
এদিকে নুরুল হাসান সোহান ও লিটন কুমার দাস ইনজুরিতে। ফলে বিকল্প অধিনায়ক হিসেবে আপাতত তেমন কেউ হাতে নেই বিসিবির। সে জন্যই এশিয়া কাপের দল দেওয়ার আগে সাকিবের বিষয়টি সুরাহা করতে চাইছে বিসিবি। আজ বৈঠকে খোলামেলা আলোচনা করে সাকিবের অবস্থান জানার চেষ্টা করবেন বিসিবি সভাপতি। তারপরই চূড়ান্ত সিদ্ধান্ত।
শোনা যাচ্ছে, সাকিবের অবস্থান যদি সন্তোষজনক না হয় তাহলে তাকে অধিনায়ক বানানোর চিন্তা থেকে সরে আসবে বিসিবি। অধিনায়ক হয়ে ভবিষ্যতে আবারও ‘ভাবমূর্তি’ নষ্ট করবেন না এমন নিশ্চয়তা পেতে চাইবে বিসিবি। যদি এই নিশ্চয়তা না মিলে তবে মাহমুদউল্লাহর কাঁধে আবারও উঠতে পারে টি-টোয়েন্টি দলের নেতৃত্ব।
তবে সাকিবের অবস্থান যদি সন্তোষজনক হয়, তবে ফর্মের বিবেচনায় এশিয়া কাপের দলে নাও দেখা যেতে পারে মাহমুদউল্লাহকে। শেষ পর্যন্ত কি হবে তা নির্ধারণ হয়ে যাবে আজই।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?