সাকিবকে নিয়ে গোপন তথ্য ফাঁস করলো বিসিবি
বাংলাদেশ ক্রিকেটের একমাত্র সেরা হিসেবে বাকিদের তুলনায় নিজেকে বেশ এগিয়েই রেখেছিলেন সাকিব। এই তারকা ক্রিকেটারের মতো একই বিশ্বাস বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরও (বিসিবি)। আর তাইতো সাকিবের সব দোষ, অপরাধ কিংবা বিতর্কে শেষ পর্যন্ত বিসিবি চুপচাপ মেনেই যায়।
সম্প্রতি জুয়াভিত্তিক ওয়েবসাইট বেটউইনারের অঙ্গপ্রতিষ্ঠান বেটউইনার নিউজের সঙ্গে সাকিব আল হাসানের চুক্তি নিয়ে অনেক সমালোচনার ঝড় উঠেছে। অথচ এর কিছুদিন আগে থেকেই গুঞ্জন মাহমুদউল্লাহ রিয়াদকে সরিয়ে সাকিবকে দেওয়া হবে নতুন টি-টোয়েন্টি অধিনায়কত্ব। বেটউইনার বিতর্কে জড়ানো এক ক্রিকেটারকে এমন দায়িত্ব দিলে নিশ্চিতভাবেই বিসিবির সিদ্ধান্ত নিয়েই সমালোচনার সৃষ্টি হতো।
তবে তাতে থোড়াই কেয়ার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। আর তাই প্রথমে সাকিবকে বেটউইনার নিউজের সঙ্গে চুক্তি বাতিল করায় বিসিবি। এরপর দেয় বিশ্বকাপ পর্যন্ত টি-টোয়েন্টি অধিনায়কত্ব। পরবর্তীতে সংবাদ মাধ্যমে এসে বেটউইনারের সঙ্গে জড়িত হওয়া এক ক্রিকেটারকে অধিনায়কত্ব দেওয়া নিয়ে বিসিবির অসহায় উত্তর,
‘ফর দ্য টিম ইন্টারেস্ট…’ অর্থাৎ, বিসিবির কাছেও সাকিব বর্তমানে দলের চেয়েই বড় একজন। সাকিবের বিতর্ক নিয়ে করা সব প্রশ্নের উত্তরেই বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুসের দেওয়া সব উত্তরেও তেমনটাই বক্তব্য ফুটে উঠে।
আজ (১৩ আগস্ট) গণমাধ্যমের সামনে সাকিবকে নিয়ে জালাল ইউনুস বলেন, ‘এটা (বেটউইনার নিউজ) নিয়ে অনেক আলাপ-আলোচনা হয়েছে। সাকিব তার ভুল বুঝতে পেরেছে। আর ডেফিনিটলি সাকিব আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আর সাকিবকে আগেই ক্যাপ্টেন করার আমাদের একটা চিন্তা-ভাবনা ছিল। আমরা সেই সিদ্ধান্তেই রয়েছি।
আর আমি যুক্তিটা তো বললাম। সে এখনো আমাদের সেরা ক্রিকেটার। আমরা তাকে ওউন করি। সে আমাদের বোর্ডের বা দেশের বাইরের কেউ না। সে যখন আমাদের বলেছে, সে একটা ভুল করেছে। আমরা তাকে বলে দিয়েছি, পরবর্তীতে যাতে এই ধরনের ভুল আর না করে। সে সেখানে রাজি হয়েছে।
আর বোর্ড প্রেসিডেন্টের সামনে সে আশ্বাস দিয়েছে, এমন কিছু আর করবে না। আমরাও এটা সেখানে শেষ করে দিয়েছি।
ডেফিনিটলি আমরা এখানে কম্প্রোমাইজ করা উচিত না। ডিসিপ্লিন বা কোড অব কন্ডাক্ট ভাঙলে আমাদের মানা উচিত না। কিন্তু ফর দ্য টিম ইন্টারেস্টে…যেহেতু সে বলেছে এই ধরনের মিসটেক ভবিষ্যতে আর হবে না। আমরা আশা করি আর এটা সে রিপিট করবে না। সেটা মাথায় রেখেই আমরা সিদ্ধান্ত নিয়েছি।
আর আজ বোর্ড প্রেসিডেন্টের সামনে কথা হয়েছে। সেখানে সে অনলাইন নিউজ পোর্টাল মনে করে যে এন্ডোর্সমেন্ট নিয়েছে… সে তার ভুল বুঝতে পেরেছে। তাকে বুঝানোও হয়েছে।’
এছাড়াও সাকিবকে আসন্ন এশিয়া কাপ থেকে শুরু করে বিশ্বকাপ পর্যন্ত অধিনায়কত্বের দায়িত্ব দেওয়ার ঘোষণা দিয়ে জালাল ইউনুস আরও যোগ করেন,
‘আমাদের সামনে এশিয়া কাপ আছে, এরপর নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ আছে। এরপরই অস্ট্রেলিয়ায় বিশ্বকাপ। আমরা এই কয়টা সিরিজের জন্য সাকিব আল হাসানকে অধিনায়ক হিসেবে ঘোষণা করছি।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ভোটের ফলাফল: ১৬১ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল: ১০৩ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফলাফল: এক নজরে দেখুনকোন দল কত আসন পেল
- বিএনপি-জামায়াতের হাড্ডাহাড্ডি লড়াই! ১৫৬ আসনের ফল প্রকাশ
- ভোটের ফলাফল: ১৬৮ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- election result: ৩৬৬টি কেন্দ্রের ফলাফল প্রকাশ
- আজকের স্বর্ণের দাম: (বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬)
- ভোটের ফলাফল:২৮৭ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভোটের ফলাফল: চলছে হাড্ডাহাড্ডি লড়াই, দেখুন বিএনপি ও জামায়াত কে কত আসন পেল
- ২৮৭ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কোন দল কত আসন পেল
- সর্বশেষ প্রাপ্ত ফলাফল: বিএনপি ও জামায়াত কে কত আসন পেল
- আজকের স্বর্ণের দাম: (শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬)
- ভোটের ফলাফল: ২৯৯ আসনের প্রাথমিক ফল প্রকাশ, দেখুন কে এগিয়ে
- ভারতীয়দের দম্ভ চূর্ণ করে ভারতকে উড়িয়ে দিল আরব আমিরাত
- ভোটের ফলাফল: ৫০ জন বিজয়ী প্রার্থীর তালিকা প্রকাশ করলো জামায়াতে