মিরপুরে সাকিব
এরপর স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, তাহলে এশিয়া কাপের প্রস্তুতি শুরু কবে থেকে? ধারণা করা হচ্ছিল, আজ-কালের মধ্যেই হয়তো শুরু হবে টাইগারদের প্রস্তুতি। কিন্তু তা হচ্ছে না। কেননা এখন দেশে জাতীয় দলের কোনো কোচিং স্টাফই নেই। হেড কোচ রাসেল ডোমিঙ্গো, ব্যাটিং কোচ জেমি সিডন্সসহ সব বিদেশি কোচ নিজ নিজ দেশে ফিরে গেছেন।
তারা এখন ছুটিতে আছেন। বিসিবির উচ্চ পর্যায়ের নির্ভরশীল সূত্র জানিয়েছে, কোচরা ছুটি কাটিয়ে বাংলাদেশে আসবেন আগামী শুক্রবার (১৯ আগস্ট)। কাজেই এর আগে আর কোনোরকম আনুষ্ঠানিক প্র্যাকটিস সেশনের সম্ভাবনা নেই। তবে জাতীয় দলের অনুশীলন না থাকলেও একাই আজ মাঠে গিয়েছিলেন অধিনায়ক সাকিব।
রোববার সকালে জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন জান্নু জানিয়েছেন, ‘১৯ তারিখের আগে অফিসিয়াল প্র্যাকটিস সেশনের কোনো সম্ভাবনা নেই। তবে ব্যক্তিগত পর্যায়ের অনুশীলন হতেই পারে। কেউ যদি নিজের মত করে ফিজিক্যাল ফিটনেস ট্রেনিং ও স্কিল ট্রেনিং করতে চায় করবে। তাতে কোন অসুবিধা নেই।’
প্রধান নির্বাচক আরও যোগ করেন, ‘ছেলেরা খেলার ভেতরেই আছে। ওয়েস্ট ইন্ডিজ সফর থেকেই চলছে টানা অনুশীলন ও খেলা। ওয়েস্ট ইন্ডিজ থেকে দেশে ফিরে মাত্র ৪ দিন বিরতির পর জাতীয় দল গিয়েছে জিম্বাবুয়ে। দেশে ফিরে আবার এশিয়া কাপের মতো বড় আসর। স্বাভাবিকভাবেই তাদের বিশ্রামও প্রয়োজন।’
তবে জাতীয় দলের সঙ্গে জিম্বাবুয়ে সফরে ছিলেন না সাকিব আল হাসান। ওয়েস্ট ইন্ডিজেও ওয়ানডে সিরিজ না খেলেই ছুটি নিয়েছিলেন তিনি। ফলে প্রায় এক মাসের বেশি সময় ধরে খেলার বাইরে রয়েছেন সাকিব। তাই দলীয় অনুশীলন না থাকলেও আজ মাঠে গিয়েছিলেন টাইগারদের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক।
সকাল ১০টার আশপাশে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে গিয়ে প্রথম জিম সেশন ও পরে রানিং সেশন করেছেন সাকিব। দলের বাকিরা খেলার মধ্যে থাকলেও, তিনি ছুটিতে থাকার কারণে এশিয়া কাপ শুরুর আগেই নিজেকে সেরা অবস্থায় নিয়ে যেতেই মূলত সাকিবের এই তোড়জোড়।
এদিকে জানা গেছে, আগামী ২২-২৩ আগস্ট আরব আমিরাত যাবে টিম বাংলাদেশ। নতুন টি টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানের নেতৃত্বে অংশ নিবে এবারের আসরে। আগামী ৩০ আগস্ট শারাজায় আফগানিস্তানের সঙ্গে নিজেদের প্রথম ম্যাচটি খেলবে সাকিবের দল। এরপর ১ সেপ্টেম্বর দুবাইতে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ম্যাচ টাইগারদের।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল