বাইরে থেকে বলা সহজ কিন্তু আন্তর্জাতিক ক্রিকেট অনেক কঠিন
তার আগে কিছুটা সময় নিজের মতো কাটাবেন কোচ, ক্রিকেটাররা। এই যেমন ঢাকা ফিরেই দলের ব্যাটিং কোচ জেমি সিডন্স সময় কাটান তার প্রিয় ক্যাফেতে। কফির মগে চুমুক দিতে দিতেই হয়তো ফিরলেন জিম্বাবুয়ে সফরের স্মৃতিতে।
ফেসবুকে জেমি সিডন্স একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘গুলশানে আমার প্রিয় ক্যাফেতে ফিরলাম। আপনাদের সকল পরামর্শ নিয়েই এখানে আমাদের ক্রিকেট দল। বাইরে থেকে দেখা সহজ কিন্তু আন্তর্জাতিক ক্রিকেট তার থেকে অনেক দূরে!’
জিম্বাবুয়ে সিরিজে আনামুল হক বিজয়র ব্যাটিং তার পছন্দ হয়েছে বলেও লিখেছেন জেমি। টি-টোয়েন্টি সিরিজে ভালো করতে না পারলেও শেষ দুটি ওয়ানডেতে সুযোগ পেয়ে দুটি ফিফটি হাঁকিয়েছেন। ছিল দৃষ্টিনন্দন কিছু শটস।
বিজয়কে নিয়ে জেমি লিখেছেন, ‘আমি বিজয়ের কাছ থেকে পাওয়ার হিটিং দেখেছি জিম্বাবুয়েতে, যা আমার পছন্দ হয়েছে। এটা করতে তার কঠোর পরিশ্রম করতে হয়েছে এবং ওয়ানডে ক্রিকেটে কাজে লাগাচ্ছেন।’
ছোট কাটিয়ে লম্বা সময় পর দলে ফেরা পেসার হাসান মাহমুদ নিজেকে দেখিয়েছেন দারুণ ভাবে। অন্য পেসাররা যেখানে একাদশে জায়গা নিশ্চিত করতে পারছিলেন না সেখানে হাসান ছিলেন উজ্জ্বল।
‘হাসানের (ফাস্ট বোলার) বোলিং দারুণ লেগেছে, অনভিজ্ঞ কিন্তু আমাদের ভবিষ্যতের একজন খেলোয়াড়!’
দলের অন্যতম দুই ক্রিকেটার লিটন দাস, নুরুল হাসান সোহান ও সাকিব আল হাসানকে মিস করেছেন উল্লেখ করে জেমি লিখেন, ‘লিটন ও সোহানের ইনজুরি এবং সাকিবের অনুপস্থিতি সফরে সত্যিই আমাদের ক্ষতি করেছে কিন্তু, জিম্বাবুয়েকে কৃতিত্ব দিতেই হয়। তারা ভালো খেলেছে!’
চলতি বছরের শেষেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। খুব বেশি সময় হাতে নেই। তার আগেই সারতে হবে অনেক কাজ। তবে জেমির লক্ষ্য আপাতত এশিয়া কাপ। ‘বিশ্বকাপের আগে আমাদের অনেক কাজ করতে হবে। যদিও এশিয়া কাপ আগে!’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ড্র করলেই ইতিহাস! বাংলাদেশের সামনে বিশ্বকাপ খেলার সুযোগ
- আজকের স্বর্ণের দাম: (মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬)
- আজকের খেলার সময়সূচি: রিয়াল বনাম বায়ার্ন
- বুধবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ, দেশের যেসব এলাকায়
- এডহক কমিটিতে থাকা কি নির্বাচনে অংশ নিতে পারবে?
- বিসিবিতে বড় ধামাকা: তামিম ইকবালকে নতুন সভাপতি ঘোষণা
- অন্য দেশে জন্মেও যারা বিশ্বকাপ জেতালেন: অজানা ইতিহাস
- মাদ্রিদ বধের ছকে বায়ার্ন: খেলবেন কি হ্যারি কেইন?
- নতুন এডহক কমিটির প্রথম সভা আজকেই
- আজকের নামাজের সময়সূচি: ৭ এপ্রিল ২০২৬
- ইয়ামালের পাশে ভিনিসিয়ুস: বর্ণবাদ রুখবে রিয়াল-বার্সা তারকা
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট (৭ এপ্রিল ২০২৬)
- হাসিমুখে বিদায় নিতে চাই: বড় ঘোষণা দিলেন সাকিব