বিশেষ কারণে সাউথ আফ্রিকার লিগে ধোনিকে চায় না বিসিসিআই
সাউথ আফ্রিকার এই টি-টোয়েন্টি লিগে ছয়টি দলেরই মালিকানা কিনেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি। এর মধ্যে জোহানেসবার্গের ফ্র্যাঞ্চাইজিটির মালিকানায় রয়েছে চেন্নাই সুপার কিংস ফ্র্যাঞ্চাইজি।
জোহানেসবার্গের ফ্র্যাঞ্চাইজির মেন্টর হিসেবে ধোনিকে পাঠাতে চেয়েছিলেন সিএসকে'র ম্যানেজমেন্ট। এ কারণে বিসিসিআইয়ের কাছে অনাপত্তিপত্রও চেয়েছিল তারা। বিসিসিআই অবশ্য আনুষ্ঠানিকভাবে এখনও কিছুই জানায়নি। তবে সেখানকার এক কর্মকর্তা ভারতের এক গণমাধ্যমকে জানিয়েছে, ধোনিকে অনাপত্তিপত্র দিতে নারাজ বিসিসিআই।
তিনি বলেন, 'সাউথ আফ্রিকার টি-টোয়েন্টি লিগে সিএসকে'র দলে ধোনি যদি মেন্টর থাকতে চায় তাহলে আইপিএলের দল থেকে তাকে অবসর নিতে হবে। আইপিএলে চেন্নাইয়ের হয়ে সে আর খেলতে পারবে না তাহলে। তাকে এখানে অবসর নিতে হবে।'
'এটা পরিষ্কার যে, ঘরোয়া বা আন্তর্জাতিক মিলিয়ে কোনো ভারতীয় ক্রিকেটার সব ধরনের ক্রিকেট থেকে অবসর না নিলে বিদেশে অন্য কোনো লিগে খেলতে পারবে না। একজন ক্রিকেটার তখনই খেলতে পারবে যখন বিসিসিআইয়ের সঙ্গে তার সব ধরনের সম্পর্ক ছিন্ন হবে।'
এদিকে ধোনির পাশাপাশি চেন্নাইয়ের প্রধান কোচের দায়িত্ব পালন করা স্টিফেন ফ্লেমিংকেও ডাগ আউটে চায় জোহানেসবার্গের ফ্র্যাঞ্চাইজি। ফ্লেমিংয়ে মেন্টর বা কোচ হিসেবে নিতে অবশ্য একটুও সমস্যা হবে না তাদের।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?