এশিয়া কাপে আফিফ হোসেনকে যে পজিশনে খেলানো হবে জানিয়ে দিলেন টিম ডিরেক্টর সুজন
ধরা যাক লিটন দাসকে নিয়েই। ঘরোয়া ক্রিকেট লিগে ওপেনিংয়ে ব্যাটিং করা এই ব্যাটসম্যানকে দিয়ে গত পাঁচ বছরে প্রথম থেকে সাত নম্বর পর্যন্ত ব্যাটিং করিয়েছে বাংলাদেশ। শুধু লিটন দাসই নয় আরো বেশ কয়েকজন ব্যাটসম্যান আছেন যারা যোগ্য জায়গায় সুযোগ না পেয়ে জাতীয় দল থেকে বাদ পড়ে গেছেন।
তবে এবার আর এই ভুল করতে চায় না বিসিবি। তাইতো এশিয়া কাপে আফিফ হোসেনকে চার নম্বরে ব্যাটিং করানো সিদ্ধান্ত নিয়েছে টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। মুশফিক না থাকায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচে আফিফকে পাঁচ ও চারে দেখা গিয়েছিল। জিম্বাবুয়ের বিপক্ষেও প্রথম ম্যাচে তিনি নামেন পাঁচে, পরেরটায় চারে।
শেষ ম্যাচে মাহমুদউল্লাহ একাদশে আসার পর আফিফকে নামানো হয় ছয়ে। এশিয়া কাপের দলে ফিরেছেন মুশফিক। আছেন মাহমুদউল্লাহ। তবে তাদের দুজনকে ছাপিয়ে আফিফ চারে ব্যাটিং করবেন সেই নিশ্চয়তা খালেদ মাহমুদ দিয়ে রেখেছেন, “এবার আর আফিফকে নিয়ে টানা হ্যাঁচড়া হবে না।”
দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন সোমবার গণমাধ্যমে বলেছেন, “আমরা ওখানেই (চার) ওকে খেলাবো। আমরা যেটা চাই, সেটা হলো আমরা সুনির্দিষ্ট ভূমিকায় আফিফকে নিয়ে চিন্তা করছি। সে একটা ডায়নামো। আমার মনে হয় আত্মবিশ্বাসী একটা ছেলে, দারুণ ব্যাটিং করেছে টি-টোয়েন্টিতে। ওয়ানডেতেও ভালো করেছে। সবচেয়ে বড় কথা, ও আক্রমণাত্মক।”
“আমরা মনে করি আফিফকে ওই জায়গাতেই খেলানো উচিত। কারণ সে আমাদের ভবিষ্যৎ, সে আমাদের পরবর্তী খুব গুরুত্বপূর্ণ ক্রিকেটার, যে তৈরি হচ্ছে বাংলাদেশ ক্রিকেটে। অবশ্যই আমরা ওকে ওই সুযোগটা করে দিতে চাই, এটা আমাদের দায়িত্ব।”
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজ ৯/২৩/২০২৬ তারিখ: ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম কত
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- শেখ হাসিনা কবে দেশে ফিরবেন, এনডিটিভিকে যা বললেন