কোহলিকে নিয়ে সৌরভের প্রত্যাশা
২০১৯ সালের নভেম্বরে বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করার পর থেকে আর তিন অঙ্কের ম্যাজিকাল ফিগার ছোঁয়া হয়নি কোহলির। এখন তো সেঞ্চুরি খুঁজতে খুঁজতে তিনি ঘুরপাক খাচ্ছেন অফ-ফর্মেই।
বাংলাদেশের বিপক্ষে ম্যাচটির পর ৭৮টি আন্তর্জাতিক ইনিংসে তিন অঙ্ক ছোঁয়া হয়নি ভারতের সাবেক এই অধিনায়কের। কিছুদিন আগে ইংল্যান্ড সফরে পাঁচটি ম্যাচ খেলে মোটে ৭৬ রান করেছেন কোহলি।
কোহলি প্রসঙ্গে সৌরভ বলেন, 'তাকে অনুশীলন করতে দিন, ম্যাচ খেলতে দিন। সে অনেক বড় মাপের ক্রিকেটার এবং অনেক অনেক রান করেছে। আমি আশা করি, সে ফিরে আসবে। সে শুধু সেঞ্চুরিটাই করতে পারছে না। আমি বিশ্বাস করি, এশিয়া কাপেই সে তার ফর্ম খুঁজে পাবে।'
আর কিছুদিন পরই সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে এশিয়া কাপ। ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে সফরে বিশ্রামে থেকে এশিয়ার এই মেগা ইভেন্টে ভারতীয় দলে ফিরবেন কোহলি।
২৮ আগস্ট চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপে যাত্রা করবে ভারত। পাকিস্তান ছাড়াও ভারতের গ্রুপে থাকবে কোয়ালিফায়ার খেলে আসা আরেকটি দল। এশিয়া কাপের আরেকটি গ্রুপে খেলবে বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং আফগানিস্তান।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live