ব্রাজিল বনাম আর্জেন্টিনার বাতিল ম্যাচ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিল ফিফা
আগামী ২২ সেপ্টেম্বরের মধ্যে হওয়ার কথা ছিল গত বছরের ৫ সেপ্টেম্বর স্থগিত হওয়া ম্যাচটি। করোনাভাইরাসজনিত প্রটোকল বহাল রাখতে ব্রাজিলের স্বাস্থ্য অধিদপ্তরের হস্তক্ষেপে স্থগিত হয়েছিল ম্যাচটি। সেদিন খেলা শুরু হয়ে ৫ মিনিট পর্যন্ত মাঠেও ছিল দুই দল।
এবার চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলের সঙ্গে ম্যাচটি বাতিল হলেও সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে বসে থাকবে না দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এরই মধ্যে দলের হেড কোচ লিওনেল স্কালোনি জানিয়ে দিয়েছেন, যুক্তরাষ্ট্রে গিয়ে দুইটি প্রীতি ম্যাচ খেলবে তার দল।
এ দুই ম্যাচ হবে ২০ থেকে ২৬ সেপ্টেম্বরের মধ্যে, সম্ভাব্য ভেন্যু হিসেবে ধরা হয়েছে মায়ামি ও নিউইয়র্ককে। কোচিং স্টাফের চাওয়া এ দুই ম্যাচের প্রতিপক্ষ হোক কনকাকাফ অঞ্চলের কোনো দল। কিন্তু যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর বিপক্ষে খেলা সম্ভব নয়।
যে কারণে এখন সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে ভাবা হচ্ছে কোস্টারিকা, এল সালভাদর, হন্ডুরাস, পানামা ও জ্যামাইকার কথা। এছাড়া দক্ষিণ কোরিয়া ও নিউজিল্যান্ডের নামও রয়েছে বিবেচনায়। এশিয়ান দলের বিপক্ষে খেলার ইচ্ছা থাকলেও সেটি আপাতত পারছেন না লিওনেল মেসিরা।
এদিকে বিশ্বকাপ শুরুর আগে আগামী ১৬ নভেম্বর আবুধাবিতে আরব আমিরাতের বিপক্ষে খেলবে আলবিসেলেস্তেরা। যা মূলত একটি ব্যবসায়িক চুক্তির অংশ। যেখানে পুরো ৯০ মিনিট খেলা নাও হতে পারে। এর ছয় দিন পর সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু হবে আর্জেন্টিনার।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আজকের স্বর্ণের দাম: (শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬)
- সর্বশেষ প্রাপ্ত ফলাফল: বিএনপি ও জামায়াত কে কত আসন পেল
- ভারতীয়দের দম্ভ চূর্ণ করে ভারতকে উড়িয়ে দিল আরব আমিরাত
- প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান, রাষ্ট্রপতি হচ্ছেন যিনি
- প্রধানমন্ত্রীর দায়িত্বে তারেক রহমান: বিএনপির মন্ত্রিসভায় থাকছেন যারা
- নতুন সরকারের শপথ পড়াবেন কে? জানুন সংবিধানের নিয়ম
- শপথের তারিখ চূড়ান্ত, জানুন কবে
- পোস্টাল ভোটে কপাল পুড়লো বিএনপির দুই প্রার্থীর, জিতলো জামায়াতের দুই প্রার্থী
- জয়ের পরেই আ. লীগ অফিস খুললেন বিএনপি নেতা, ভিডিও ভাইরাল
- পাকিস্তান সিরিজের আগে বড় চমক: জাতীয় দলকে নিয়ে ওয়ানডে বিসিএল
- বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম
- একলাফে বাড়লো মালয়েশিয়ান রিংগিত রেট (১৩ ফেব্রুয়ারি ২০২৬)
- আজকের সৌদি রিয়াল রেট (১৩ ফেব্রুয়ারি ২০২৬)
- ওমানকে উড়িয়ে বিশ্বকাপে আয়ারল্যান্ডের বিশ্বরেকর্ড
- যে ৩০ আসনে পুনরায় ভোট গণনার দাবি জামায়াত জোটের