এশিয়া কাপে ওপেনিংয়ে মুশফিক
এশিয়া কাপের দলে স্বীকৃত ওপেনার হিসেবে রয়েছেন এনামুল হক বিজয় এবং পারভেজ হোসেন ইমন। তবে এই মুহূর্তে বাংলাদেশ টি-টোয়েন্টি দলে এই দুইজনে কেউই জায়গা পাকাপাকিভাবে নিতে পারেনি। যে কারণে এশিয়া কাপে বিকল্প ওপেনার না রাখায় সমালোচনার মুখে পড়েছে বিসিবি।
তবে বাংলাদেশ দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন জানিয়েছেন মিডিল অর্ডার থেকে ওপেনিংয়ে দেখা যেতে পারে। সে সময় তিনি নাম নিয়েছিলেন সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, শেখ মেহেদী হাসানের। এছাড়াও তিনি জানিয়ে ছিলেন মুশফিকুর রহিমের চার নম্বর ব্যাটিং পজিশনে খেলবেন আফিফ হোসেন।
দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন সোমবার গণমাধ্যমে বলেছেন, “আমরা ওখানেই (চার) আপনি কে খেলাবো। আমরা যেটা চাই, সেটা হলো আমরা সুনির্দিষ্ট ভূমিকায় আফিফকে নিয়ে চিন্তা করছি। সে একটা ডায়নামো। আমার মনে হয় আত্মবিশ্বাসী একটা ছেলে, দারুণ ব্যাটিং করেছে টি-টোয়েন্টিতে। ওয়ানডেতেও ভালো করেছে। সবচেয়ে বড় কথা, ও আক্রমণাত্মক।”
আফিফ যদি চারে খেলে তাহলে মুশফিক খেলবেন কোথায়? যানা গেছে সুজনের মন্তব্য সত্য হতে পারে। এশিয়া কাপে সাকিব আল হাসান অথবা মুশফিকুর রহিমকে দেখা যেতে পারে ওপেনিংয়ে। তবে সাকিব অধিনায়ক হওয়ার কারণে মুশফিকের ওপেনিং নিয়ে খেলার সম্ভাবনা বেশি।
আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচে আগেও ব্যাটিং ওপেন করার অভিজ্ঞতা আছে মুশফিকের। ২০১৯ সালের সেপ্টেম্বরে ত্রিদেশীয় সিরিজে ওপেন করেছিলেন তিনি। সে ম্যাচে ৫ রান করে আউট হয়েছিলেন উইকেটরক্ষক এ ব্যাটার। মুশফিককে দিয়ে ওপেন করানোর পরিকল্পনাটা ছিল সাকিবেরই। নিষেধাজ্ঞার আগে ত্রিদেশীয় সিরিজই ছিল।
সাকিবের নেতৃত্বে খেলা শেষ টি-টোয়েন্টি সিরিজ। সাকিব নেতৃত্বে ফিরে এশিয়া কাপ দিয়ে মুশফিককে ওপেনিংয়ে খেলানোর ঝুঁকি নিচ্ছেন তিনি। মুশফিকও বিষয়টিকে স্পোর্টিংলি নিয়েছেন। উইকেটরক্ষক এ ব্যাটারের ভেতরেও নতুন কিছু করে দেখানোর রোমাঞ্চ কাজ করছে। পরিকল্পনা সফল হলে মুশফিকের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা অনেকটাই নিশ্চিত।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে