ফিরছেন ডোমিঙ্গো-ডোনাল্ডরা
আগের তিনদিনের মত আজও সকাল সকাল শেরে বাংলায় অনুশীলন করতে চলে আসেন টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব। সঙ্গে সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিমও ছিলেন। তারা হোম অব ক্রিকেটে গা গরমের পর ব্যাটিংটা ঝালিয়ে নিয়েছেন। আগের দিন মঙ্গলবারও একসঙ্গে শেরে বাংলায় প্র্যাকটিস সারেন সাকিব-মুশফিক।
আজ সকাল ১০টার আগে থেকে ১২টা পর্যন্ত ব্যাটিং প্র্যাকটিস করেন দুই সিনিয়র ক্রিকেটার। যেহেতু টিম প্র্যাকটিস নেই, তাই হাতে গোনা কজন ক্রিকেটার ব্যক্তিগত পর্যায়ে অনুশীলন করেছেন।
ধারণা করা হচ্ছে, দুই দিন পরই শেরে বাংলা ক্রিকেটারদের কলরবে মুখরিত হয়ে উঠবে। এশিয়া কাপ খেলতে যাওয়া দলের সব ক্রিকেটারকে একসঙ্গে পাওয়া যাবে।
আগেই জানা, এশিয়া কাপ খেলতে যাওয়ার আগে ঘরের মাঠে দুটি গা গরমের ম্যাচ খেলবে সাকিবের দল। দিনক্ষণও চূড়ান্ত। আগামী ২০ ও ২২ আগস্ট দুটি প্রস্তুতি ম্যাচে অংশ নেবেন ক্রিকেটাররা। তার পরদিন মানে ২৩ আগস্ট রাতে আরব আমিরাতের উদ্দেশ্যে যাত্রা করবে টিম বাংলাদেশ। ৩০ আগস্ট এশিয়া কাপে আফগানিস্তানের সঙ্গে প্রথম ম্যাচ টাইগারদের।
এদিকে, দেশ ছাড়ার দুই থেকে তিন দিন আগেই রাজধানীতে এসে পৌঁছাবেন জাতীয় দলের কোচিং স্টাফরা। ১৮ আগস্ট বৃহস্পতিবার রাতেই ঢাকায় পা রাখছেন ট্রেনার নিক লি।
হেড কোচ রাসেল ডোমিঙ্গো, পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড, স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ আর কম্পিউটার অ্যানালিস্ট শ্রীনিবাসন ঢাকা আসবেন আগামী পরশু ১৯ আগস্ট। ব্যাটিং কোচ জেমি সিডন্স আগে থেকেই ঢাকা অবস্থান করছেন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজ ৯/২৩/২০২৬ তারিখ: ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম কত
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- শেখ হাসিনা কবে দেশে ফিরবেন, এনডিটিভিকে যা বললেন