সদ্য প্রকাশিত আইসিসির বোলিং র্যাংকিংয়ে চমক দেখালেন মুস্তাফিজ ও তাইজুল
বুধবার (১৭ আগস্ট) সাপ্তাহিক র্যাংকিং হালনাগাদ প্রকাশ করেছে আইসিসি। র্যাংকিংয়ে উন্নতি হয়েছে মোস্তাফিজুর রহমান, তাইজুল ইসলামদের।
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে ৫.২ ওভার বোলিং করে মাত্র ১৭ রান দিয়ে চার উইকেট নেন মোস্তাফিজুর রহমান। তাতে দুই ধাপ এগিয়ে বোলিং র্যাংকিংয়ের ১০ নম্বরে উঠে এসেছেন মোস্তাফিজ। ৬৪০ রেটিং পয়েন্ট নিয়ে ঠিক একই অবস্থানে আছেন ইংল্যান্ডের ক্রিস ওকসও।
তাইজুল ইসলাম এগিয়েছেন ১৮ ধাপ। ৫৩ নম্বরে উঠে এসেছে ওয়ানডে স্কোয়াডে অনিয়মিত স্পিনার। ওয়ানডে ক্যারিয়ারে এটাই তার সেরা অবস্থান। জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ওয়ানডেতে ৩৪ রানে ২ উইকেট নিয়েছিলেন তাইজুল। বোলিং র্যাংকিংয়ে বাংলদেশিদের মধ্যে সবচেয়ে এগিয়ে মেহেদি হাসান মিরাজ। তবে জিম্বাবুয়েতে খুব একটা ভালো বোলিং করতে না পারা মিরাজ দুই ধাপ পিছিয়ে নেমে গেছেন ৮ নম্বরে।
বোলিংয়ে সবার ওপরে আছেন নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট। দুই নম্বরে ভারতের জাসপ্রিত বুমরাহ। তিন নম্বরে অস্ট্রেলিয়ার জশ হ্যাজেলউড, চারে আফগানিস্তানের মুজিব-উর রহমান ও পাঁচে পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি।
ব্যাটিংয়ে উন্নতি হয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের। এক ধাপ এগিয়ে ৩৪ নম্বরে উঠে এসেছেন তিনি। ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল আছেন ১৬ নম্বরে। বাংলাদেশিদের মধ্যে ব্যাটিংয়ে তিনিই সবচেয়ে এগিয়ে। লিটন দাস আছেন ২৮ নম্বরে, মুশফিকুর রহিম ২১ নম্বরে। সাকিব আল হাসান ৩২ নম্বরে।
ব্যাটিংয়ে সবার ওপরে যথারীতি পাকিস্তানের বাবর আজম। এরপর সেরা পাঁচে যথাক্রমে- পাকিস্তানের ইমাম-উল হক, দক্ষিণ আফ্রিকার রাসি ফন ডার ডুসেন, দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক ও ভারতের বিরাট কোহলি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live