মিরপুরে সাকিব, মুশফিকের ঝড়
সেই নতুন ব্র্যান্ডের ক্রিকেটের সঙ্গে দর্শকদের পরিচিত করাতে মিরপুর স্টেডিয়ামে আজ (১৭ আগস্ট) ঘাম ঝরানো অনুশীলনে ব্যস্ত ছিলেন টাইগারদের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব। এদিন মাঠে তার সঙ্গী ছিলেন আরেক অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। আর এই দুই তারকা ক্রিকেটারকে মাঠে এদিন পর্যবেক্ষণে রেখেছিলেন গুরু নাজমুল আবেদীন ফাহিম।
সাকিব এদিন মিরপুরে ব্যাটিং অনুশীলন করেছিলেন মিনিট পঞ্চাশেক। এই সময়ে বোলিং মেশিন থেকে বেরুনো প্রায় ৯০টির মতো বল খেলেছিলেন সাকিব। আর এই পুরো সময়ে কোনো বলে ডিফেন্স না করে বরং প্রতিটি বলেই হাঁকাতে দেখা যায় নতুন টি-টোয়েন্টি অধিনায়ককে। মিসহিটিং বা চাওয়ামতো শট এক্সিকিউট করতে না পারলেও আক্রমণ করতে এদিন দ্বিধা করেননি সাকিব।
একই দৃশ্য ছিল মুশফিকের অনুশীলনেও। ‘ওপেনার’ হবেন কি হবেন না এমন দোলাচলে থাকা মুশফিকও পাওয়ার হিটিংয়ের অনুশীলন করেছেন গুরু ফাহিমের কাছে। অন্যদিকে মেহেদী হাসান মিরাজ এবং আনামুল হক বিজয় সুইপ, রিভার্স সুইপ কিংবা ছক্কা হাঁকার কাজ করেছিলেন জেমি সিডন্সের সঙ্গে।
এদিন দুই শিষ্যর সঙ্গে অনুশীলন শেষে গুরু ফাহিম গণমাধ্যমে বলেন, ‘বিপিএলের আগে সাকিবের সঙ্গে আমি কাজ করেছিলাম। বিপিএলে আমরা দেখেছিলাম, সাকিব বেশ পাওয়ার হিটিংয়ে ছিল। অনেক ছক্কাও হাঁকাতে দেখেছি এবং ব্যাট হাতে সম্ভবত দলের সেরা ছিল।’ বিপিএল এই আসরে তার ফল ফরচুন বরিশালের হয়ে ২৪ চার ও ১৫ ছয়ে সর্বোচ্চ ২৮৪ রান করেছিলেন।
এদিকে আরেক শিষ্য মুশফিককে নিয়ে নাজমুল আবেদিন বলেন, ‘সে (ওপেন) করবে কি না জানি না। কারণ, দুজন স্বীকৃত ওপেনার আছে আমাদের দলে। তবে মুশফিক যখন খেলা শুরু করেছিল বিকেএসপিতে ওপেনার হয়েই এসেছে, এটা আমি জানি। পরে ক্যারিয়ারের কারণে ও মিডল অর্ডারে চলে এসেছে।
মুশফিকের ক্ষেত্রে আমি খুব আশাবাদী। আশা করেছিলাম জিম্বাবুয়েতে পাওয়ার হিটিংয়ের সুযোগ নেবে, নেওয়ার সুযোগ ছিল। প্রথম ম্যাচে ফিফটি করেছিল, এমন একটা জায়গায় ছিল পাওয়ার হিটিং করতে পারতো, কেন সুযোগটা নেয়নি আমি জানি না। তবে আমার মনে হয় ও নিজেও আস্তে আস্তে বুঝতে পারছে পাওয়ার হিটিংটা কী।
আজকেও দেখলাম কিছু ভালো শট খেলেছে। আমি নিশ্চিত সামনে আর দু-চারদিন অনুশীলন করলে, আরও বেশি আয়ত্বে আসবে, ও হয়তো আরও এফেক্টভলি ওভার দ্য টপ খেলতে পারবে। টি-টোয়েন্টিতে চার ছক্কা মারার যে ব্যাপার, সেটা সফল হবে।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ড্র করলেই ইতিহাস! বাংলাদেশের সামনে বিশ্বকাপ খেলার সুযোগ
- আজকের স্বর্ণের দাম: (মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬)
- আজকের খেলার সময়সূচি: রিয়াল বনাম বায়ার্ন
- বুধবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ, দেশের যেসব এলাকায়
- এডহক কমিটিতে থাকা কি নির্বাচনে অংশ নিতে পারবে?
- বিসিবিতে বড় ধামাকা: তামিম ইকবালকে নতুন সভাপতি ঘোষণা
- অন্য দেশে জন্মেও যারা বিশ্বকাপ জেতালেন: অজানা ইতিহাস
- মাদ্রিদ বধের ছকে বায়ার্ন: খেলবেন কি হ্যারি কেইন?
- নতুন এডহক কমিটির প্রথম সভা আজকেই
- আজকের নামাজের সময়সূচি: ৭ এপ্রিল ২০২৬
- ইয়ামালের পাশে ভিনিসিয়ুস: বর্ণবাদ রুখবে রিয়াল-বার্সা তারকা
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট (৭ এপ্রিল ২০২৬)
- হাসিমুখে বিদায় নিতে চাই: বড় ঘোষণা দিলেন সাকিব