এবার শিরোপা জিতবে বার্সেলোনা
এছাড়া স্প্যানিশ সুপার কাপ বা কোপা দেল রে ট্রফিতেও সাফল্যের দেখা পায়নি বার্সেলোনা। সবমিলিয়ে শিরোপাশূন্যই কেটেছে পুরো মৌসুম। এবার নতুন মৌসুমে বেশ কিছু খেলোয়াড়কে দলে ভিড়িয়ে নতুনভাবে শিরোপার খোঁজে নামছে ক্লাবটি। এই মৌসুমে বার্সার সবচেয়ে বড় সাইনিং রবার্ট লেওয়ানডস্কি।
জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ থেকে চার বছরের চুক্তিতে বার্সেলোনায় এসেছে লেওয়ানডস্কি। ক্লাবে যোগ দিয়ে এরই মধ্যে বেশ কয়েক ম্যাচও খেলে ফেলেছেন তিনি। এবার লেওয়ানডস্কি নিশ্চয়তা দিলেন, চলতি মৌসুমে অবশ্যই শিরোপা জিতবে বার্সেলোনা। লা লিগা ওয়ার্ল্ড-কে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেছেন তিনি।
লেওয়ানডস্কির ভাষ্য, ‘নিশ্চিতভাবেই আমাদের জন্য রোমাঞ্চকর মৌসুম হবে। সঙ্গে এটা এমন একটা মৌসুম হতে চলছে, যার শেষে বার্সেলোনার সমর্থকরা খুবই খুশি থাকবে। আমার মনে হয়, দীর্ঘ একটা সময় ট্রফি ছাড়া কেটেছে বার্সেলোনার। কিছু শিরোপা জেতার এখনই উপযুক্ত সময় এবং আমি নিশ্চিত আমরা সেটাই করব।’
এসময় বার্সায় আসার সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে তিনি বলেন, ‘প্রথম যখন জানতে পারি বার্সেলোনা আমাকে নিতে আগ্রহী, শুরু থেকেই জানতাম এটা আমার এবং ক্লাবের জন্য উপযুক্ত সময়। আমি সারা জীবন একটি লিগে খেলতে চাইনি। বুন্দেসলিগায় ভালো ছিলাম, কিন্তু আমার মনে হয়েছে, লা লিগায় যোগ দেওয়া এবং ক্যারিয়ারের পরবর্তী পদক্ষেপ নেওয়ার এটাই সঠিক সময়।’
তিনি আরও যোগ করেন, ‘আমি জানি, এটাই ঠিক মুহূর্ত আমার জন্য এবং বিশাল চ্যালেঞ্জও বটে, তবে আমি এর জন্য প্রস্তুত। লা লিগায় খেলা আমার জন্য সবসময়ই স্বপ্ন ছিল এবং এখন আমি বার্সেলোনায়। এখানে আসতে পেরে আমি খুবই খুশি। আমরা নতুন মৌসুমের জন্য মুখিয়ে আছি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে