আমাদের দলটা আসলে ওতো শক্তিশালী না: পাপন
গ্রুপে টাইগারদের অপর প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ১ সেপ্টেম্বর দুবাইতে লঙ্কানদের সঙ্গে দ্বিতীয় ম্যাচ সাকিব বাহিনীর। দুই ম্যাচ শেষে গ্রুপের শীর্ষ দুইয়ে থাকতে পারলেই সুপার ফোরে খেলা নিশ্চিত। সেই লক্ষ্যে আগামী ২৩ আগস্ট রাতে ঢাকা ছাড়বে সাকিবের দল।
গত টি-টোয়েন্টি বিশ্বকাপে পারফরম্যান্স একদমই ভালো হয়নি। ফলও হয়েছে করুণ। এবারও টি-টোয়েন্টি বিশ্বকাপ এসে গেল। তার আগে টি-টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপ।
যেখানে গ্রুপপর্বে না হলেও হয়তো সুপার ফোরে ভারত ও পাকিস্তানকে সামলাতে হবে বাংলাদেশকে। চতুর্থবারের মতো ফাইনালে উঠা কিংবা এশিয়া কাপ জয়ের স্বপ্ন পূরণে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কী হবে?
আজ বৃহস্পতিবার সকালে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে এশিয়া কাপ স্কোয়াডের সদস্যদের অনুশীলন দেখতে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপে পাপন বলেন, ‘আমরা টি-টোয়েন্টিতে আসলে এতো ভালো দল না। এটাই হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ। অন্যকিছু না। কে প্রতিপক্ষ, এটা বড় কথা না। আমাদের দলটা আসলে অতো শক্তিশালী না।’
কেন বাংলাদেশ টি-টোয়েন্টিতে ভালো দল না? আগামীতে এই দল নিয়ে কী করা যায়? তা নিয়েও ভাবছেন বিসিবি সভাপতি। তার অনুভব, টিম বাংলাদেশের মাইন্ডসেট পুরোপুরি পাল্টে ফেলতে হবে।
পাপনের ভাষায়, ‘কী করা যায় এটা নিয়ে ভাবতে গিয়ে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি। পুরো মানসিকতা, চিন্তাধারা সবকিছু হঠাৎ করে বদলে ফেলতে চাচ্ছি এই এশিয়া কাপে। করে আমরা দেখতে চাই নতুন করে শুরু করা যায় কিনা।’
পাপন মনে করেন, দুই নিয়মিত ও সেরা ওপেনার তামিম ইকবাল, লিটন দাস আর মিডল অর্ডারে নুরুল হাসান সোহানের অনুপস্থিতি টিম বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ হবে।
বিসিবি প্রধান বলেন, ‘লিটন দাস, তামিমকে নিশ্চয় রাখতেন ওপরে। এরা দুজনই দলে নেই। এটা বড় চ্যালেঞ্জ। আবার ধরেন মিডল অর্ডারের নিচের দিকে এসে ফিনিশিংয়ের জন্য ধরেন সোহান, এবার নেই (ফিটনেস সাপেক্ষে)।’
এশিয়া কাপকে বিশ্বকাপের পর বড় আসর হিসেবে অভিহিত করে পাপন বলেন, ‘এশিয়া কাপ কিন্তু হালকা কিছু না। ওয়ার্ল্ড কাপের পরেই এটা।’
কথায় পরিষ্কার বিসিবি প্রধান এশিয়া কাপ থেকেই মূলত বিশ্বকাপের প্রস্তুতি নিতে চান। তাই মুখে এমন কথা, ‘গত বিশ্বকাপে আমাদের পারফরম্যান্স তো খুবই খারাপ ছিল। হঠাৎ করে এটা থেকে বের হতে পারবো কিনা জানি না। আমাদের মাথার মধ্যে যদি ওই চিন্তাধারাটা না থাকে যে আমরা উন্নতি করতে চাই এবং সেটা যদি এশিয়া কাপ থেকেই শুরু করতে না পারি, তাহলে বিশ্বকাপে গিয়ে আরও খারাপ অবস্থা হবে। সেজন্য আমরা একটা আমরা একটা আমূল পরিবর্তনের চেষ্টা করছি।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ড্র করলেই ইতিহাস! বাংলাদেশের সামনে বিশ্বকাপ খেলার সুযোগ
- আজকের স্বর্ণের দাম: (মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬)
- আজকের খেলার সময়সূচি: রিয়াল বনাম বায়ার্ন
- বুধবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ, দেশের যেসব এলাকায়
- এডহক কমিটিতে থাকা কি নির্বাচনে অংশ নিতে পারবে?
- বিসিবিতে বড় ধামাকা: তামিম ইকবালকে নতুন সভাপতি ঘোষণা
- অন্য দেশে জন্মেও যারা বিশ্বকাপ জেতালেন: অজানা ইতিহাস
- মাদ্রিদ বধের ছকে বায়ার্ন: খেলবেন কি হ্যারি কেইন?
- নতুন এডহক কমিটির প্রথম সভা আজকেই
- আজকের নামাজের সময়সূচি: ৭ এপ্রিল ২০২৬
- ইয়ামালের পাশে ভিনিসিয়ুস: বর্ণবাদ রুখবে রিয়াল-বার্সা তারকা
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট (৭ এপ্রিল ২০২৬)
- হাসিমুখে বিদায় নিতে চাই: বড় ঘোষণা দিলেন সাকিব