ব্রেকিং নিউজ: সাকিবের সঙ্গে প্রেম, বিয়ের খবরও দিলেন নায়িকা ববি
ববি অকপটে স্বীকার করলেন, প্রযোজক সাকিব সনেটের সঙ্গেই হৃদয়ের লেনাদেনা করছেন তিনি। তবে প্রেম গোপন রাখলেও বিয়ের বিষয়টি গোপন রাখেননি তিনি। কারণ সাকিবের সঙ্গে এখনো বিয়ের বন্ধনে আবদ্ধ হননি।
বৃহস্পতিবার ছিল ববির জন্মদিন। তাকে শুভেচ্ছা জানান সাকিব সনেট। ববির সঙ্গে দাঁড়িয়ে আছেন এমন ছবি ফেসবুকে পোস্ট করে রোমান্টিকতায় পূর্ণ ক্যাপশন লেখেন সাকিব সনেট।
তিনি লেখেন, এটা তোমার জন্মদিন, কিন্তু আমিই সেই, যার সবচেয়ে বেশি উদ্যাপন করা উচিত। পৃথিবীতে আমার প্রিয় মানুষটা আজকের দিনে জন্মেছিল। তোমার হাসি উদ্যাপনের কারণ। তোমার ভালোবাসা পৃথিবীর সবচেয়ে দামি উপহার। আমি খুব খুশি যে তুমি পৃথিবীতে এসেছিলে এবং আমি আরো বেশি খুশি যে তুমি আমার পৃথিবীতে এসেছিলে। শুভ জন্মদিন ইয়ামিন হক ববি।
সাকিব সনেটের এমন পোস্টের পর পরই ভক্ত-অনুরাগীরা ধারণা করেন, তবে কি এই যুগল বিয়েও সেরে ফেলেছেন। বিষয়টি পরিষ্কার করলেন ববি। ফেসবুকের এক স্ট্যাটাসে জানালেন, বিয়ে নয়; আপাতত প্রেম করছেন তারা।
এ নায়িকা বলেন, আমাদের এখনো বিয়ে হয়নি, প্রেমের সম্পর্কে আছি। বিয়েটা অনেক বড় ব্যাপার।
দুই পরিবারের সম্মতিতে চলতি বছরই বিয়েটা সেরে ফেলতে চান তিনি। তবে তারিখটা এখনো চূড়ান্ত করা হয়নি সাকিব-ববি জুটির।
তাদের অনেক দিনের। যদিও তারা সেটা বরাবরই অস্বীকার করে এসেছেন। অবশেষে গুঞ্জনই সত্যি হলো। প্রযোজক সাকিব সনেটের সঙ্গেই হৃদয়ের লেনাদেনা করছেন নায়িকা। বিষয়টি অকপটে স্বীকার করে নিলেন ববি নিজেই।
সাকিব সনেটের সঙ্গে ববির পরিচয় হয় ‘নোলক’ সিনেমায় অভিনয়ের সময়ে। ওই সিনেমার প্রযোজক সাকিব সনেট। সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেন ববি। সিনেমাটির কাজ করতে গিয়েই সাকিবের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে ববির। এক পর্যায়ে সেটা প্রেমে রূপান্তর হয়।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আজকের স্বর্ণের দাম: (শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬)
- ভারতীয়দের দম্ভ চূর্ণ করে ভারতকে উড়িয়ে দিল আরব আমিরাত
- প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান, রাষ্ট্রপতি হচ্ছেন যিনি
- প্রধানমন্ত্রীর দায়িত্বে তারেক রহমান: বিএনপির মন্ত্রিসভায় থাকছেন যারা
- নতুন সরকারের শপথ পড়াবেন কে? জানুন সংবিধানের নিয়ম
- শপথের তারিখ চূড়ান্ত, জানুন কবে
- পোস্টাল ভোটে কপাল পুড়লো বিএনপির দুই প্রার্থীর, জিতলো জামায়াতের দুই প্রার্থী
- জয়ের পরেই আ. লীগ অফিস খুললেন বিএনপি নেতা, ভিডিও ভাইরাল
- পাকিস্তান সিরিজের আগে বড় চমক: জাতীয় দলকে নিয়ে ওয়ানডে বিসিএল
- বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম
- একলাফে বাড়লো মালয়েশিয়ান রিংগিত রেট (১৩ ফেব্রুয়ারি ২০২৬)
- আজকের সৌদি রিয়াল রেট (১৩ ফেব্রুয়ারি ২০২৬)
- আজকের স্বর্ণের দাম: (রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬)
- ওমানকে উড়িয়ে বিশ্বকাপে আয়ারল্যান্ডের বিশ্বরেকর্ড
- যে ৩০ আসনে পুনরায় ভোট গণনার দাবি জামায়াত জোটের