শেষ হলো ব্রাজিল বনাম কলম্বিয়ার মধ্যকার ম্যাচ, দেখেনিন ফলাফল
কোস্টারিকার ন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই দেখা যায় ব্রাজিলের দাপট। দশম মিনিটে একবার প্রতিপক্ষের জালে বলও পাঠিয়েছিল তারা। তবে গোলের আগে বল বাইলাইন অতিক্রম করেছে জানিয়ে সেই গোল বাতিল করে দেন মাঠের অফিসিয়ালরা।
তবে ব্রাজিলের মেয়েদের বেশিক্ষণ দমিয়ে রাখতে পারেনি কলম্বিয়া। ২৬ মিনিটে পেনাল্টি থেকে ম্যাচের একমাত্র গোলটি করেন তারসিয়ানে লিমা। স্পট কিক থেকে তার ঠাণ্ডা মাথার ফিনিশেই দেড় যুগ পর অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত হয়েছে তাদের।
২০০২, ২০০৪ এবং ২০০৬ সালে টানা তিনবার বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিল ব্রাজিলের নারী যুব দল। যার মধ্যে ২০০৬ সালে এই টুর্নামেন্টে তাদের সেরা ফল এসেছিল, রাশিয়ায় অনুষ্ঠিত সেবারের আসরে তৃতীয় স্থান অধিকার করেছিল তারা।
গ্রুপ পর্বের প্রথম ম্যাচে হোঁচট খেয়ে শুরু হয়েছিল ব্রাজিলের বিশ্বকাপ মিশন। স্পেনের বিপক্ষে সেই ম্যাচে গোলশূন্য ড্রয়ের পরের দুই ম্যাচে অবশ্য বড় জয় পেয়েছিল সেলেসাওরা। অস্ট্রেলিয়াকে ২-০ এবং স্বাগতিক কোস্টারিকাকে ৫-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট কাটে তারা।
গ্রুপ ‘এ’তে ৩ ম্যাচ থেকে স্পেনের সমান ৭ পয়েন্ট পেলেও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় গ্রুপ রানারআপ হিসেবে কোয়ার্টার ফাইনালে ওঠে ব্রাজিল। এদিকে মেক্সিকোকে ১-০ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে ব্রাজিলের গ্রুপসঙ্গী স্পেনও।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে