অবশেষে ইংল্যান্ডের নামকরা ‘পাওয়ার হিটিং’ কোচ নিয়োগ দিচ্ছে বিসিবি, নাম ঘোষণা
এরপর ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে হোয়াইটওয়াশ আফগানিস্তানের বিপক্ষে ১-১ ব্যবধানে সিরিজ ড্র, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২-০ ব্যবধানে সিরিজ হার এবং সর্বশেষ জিম্বাবুয়ের কাছেও ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ হেরেছে বাংলাদেশ। যে কারণে সম্পূর্ণ নতুনরূপে টি-টোয়েন্টি দল গঠন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
যার শুরুটা হয়ে গেছে বেশ কিছুদিন ধরেই। ইতিমধ্যেই মাহমুদুল্লাহ রিয়াদকে সরিয়ে দলের অধিনায়ক করা হয়েছে সাকিব আল হাসানকে। এছাড়াও দলের নিয়মিত প্রধান কোচ রাসেল ডোমিঙ্গোকে সরিয়ে টি-টোয়েন্টির জন্য শ্রীরামকে নিয়োগ দিয়ে সে পথে অনেকটাই এগিয়েছে বোর্ড।
এছাড়াও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন টি-টোয়েন্টির জন্য একজন পাওয়ার হিটিং কোচও নিয়োগ দিতে চায় বিসিবি। যদিও বর্তমানে সে দায়িত্ব জেমি সিডন্স নিলেও আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে একজন পাওয়ার হিটিং কোচ নিয়োগ দিতে চায় বিসিবি।
আর বিসিবির সেই তালিকায় রয়েছেন ইংল্যান্ডের জুলিয়ান উড। আগেও বাংলাদেশে এসে কাজ করেছেন তিনি। সবশেষ বিপিএলে সিলেট সানরাইজার্সের ব্যাটিং কোচ হিসেবে কাজ করেছেন জুলিয়ান উড। টি-টোয়েন্টি ক্রিকেটে পাওয়ার হেটিং কোচ হিসাবে অনেক সুনাম রয়েছে তার।
তার অধীনে পাওয়ার হিটিংয়ের দীক্ষা নিয়েছেন বেন স্টোকস, লিয়াম লিভিংস্টোন, কার্লোস ব্রাথওয়েট, স্যাম বিলিংস, পৃথ্বী শ’র মতো ক্রিকেটাররা। তাই বিসিবির প্রথম পছন্দের তালিকায় রয়েছেন তিনি। সম্প্রতি দেশের একটি বেসরকারি টেলিভিশন সময় সংবাদকে এক সাক্ষাৎকারে বিসিবির প্রস্তাব কথা স্বীকার করেছেন উড।
সময় সংবাদে এক সাক্ষাৎকারে জুলিয়ান উড বলেন, “আমার সঙ্গে বিসিবি যোগাযোগ করেছে। টি-টোয়েন্টির জন্য তারা পাওয়ার হিটিং কোচ খুঁজছে। এশিয়া কাপের পরই হয়তো একটা সিদ্ধান্ত আসবে। তারা মূলত টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য আমাকে চাইছে। দেখা যাক কী হয়।”
ক্রিকেটার হিসাবে তার সুনাম না থাকলেও পাওয়ার হিটিং কোচ হিসাবে অনেক সুনাম রয়েছে তার। ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া সহ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে পাঞ্জাব কিংসের হয়ে কাজ করেছেন তিনি। বিপিএলে সিলেট সিক্সার্সে কাজ করেছেন তিনি। যেখানে তার দীক্ষা নিয়েই বর্তমানে ভালো ব্যাটিং করছেন এনামুল হক বিজয়।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live