ব্রেকিং নিউজ: এশিয়া কাপের জন্য নতুন করে ১৮ সদস্যে স্কোয়াড ঘোষণা করলো বিসিবি
মূলত, ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে শতক হাঁকিয়ে এশিয়া কাপের দলে জায়গা করে নিলেন এই বাঁহাতি ওপেনার। একইসঙ্গে স্ট্যান্ডবাই থেকে স্কোয়াডে আসলেন মৃত্যুঞ্জয়। যার ফলে বাংলাদেশের স্কোয়াডে ক্রিকেটার সংখ্যা গিয়ে দাঁড়ালো ১৮-তে। নাম প্রকাশে অনিচ্ছুক বিসিবির এক কর্মকর্তা এশিয়া কাপের স্কোয়াডে নাঈমের অন্তর্ভূক্তির বিষয়টি নিশ্চিত করেন।
উইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে মাঠে নামার আগে অবশ্য এশিয়া কাপের জন্য বিবেচনায় ছিলেন না নাঈম। বরং সৌম্য সরকারকে ঝালিয়ে দেখার পরিকল্পনা ছিল বিসিবির। একইসঙ্গে এশিয়া কাপের স্কোয়াডে সুযোগ পাওয়া সাব্বির রহমানকেও ম্যাচ ফিটনেস পাওয়ার সুযোগ করে দেওয়ার লক্ষ্য ছিল বিসিবির।
সৌম্য সুযোগ কাজে লাগাতে না পারলেও নাঈম ঠিকই নিজের কাজ করে দেখিয়েছেন। সিরিজের প্রথম ম্যাচে শূন্য রানে আউট হয়ে ফিরলেও দ্বিতীয় ম্যাচে শতক হাঁকিয়ে বসেন নাঈম। এই ওপেনারের ১১৬ বলে ১০৩ রানের ইনিংসে বাউন্ডারি থেকেই আসে ৬২ রান। যেখানে ১৪ চারের পাশাপাশি ১টি ছয়ের মারও রয়েছে নাঈমের। যদিও শেষ ম্যাচে অবশ্য আবারও সিঙেল ডিজিট ৩ রানে আউট হয়ে ফেরেন নাঈম।
টি-টোয়েন্টিতে বাংলাদেশ বিবেচনায় ব্যাট হাতে বেশ ধারাবাহিক ব্যাটসম্যানই ছিলেন নাঈম। কিন্তু আধুনিক ক্রিকেটসুলভ স্ট্রাইক রেট মেন্টেন করতে না পারায় দল থেকে ছিটকে যান এই ব্যাটসম্যান। এখন পর্যন্ত বাংলাদেশের জার্সিতে ৩৪ টি-টোয়েন্টিতে রান আছে ৮০৯। ২৪ গড় থাকলেও স্ট্রাইক রেট মোটেও টি-টোয়েন্টি সুলভ নয়। মাত্র ১০৩.৭১।
এশিয়া কাপের জন্য ১৮ জনের স্কোয়াড: সাকিব আল হাসান (অধিনায়ক), এনামুল হক বিজয়, নাঈম শেখ, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদুল্লাহ রিয়াদ, শেখ মাহাদি, সাইফুদ্দিন, মোস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, সাব্বির রহমান, মেহেদি মিরাজ, এবাদত হোসেন, পারভেজ ইমন, নুরুল হাসান সোহান, তাসকিন আহমেদ, মৃত্যুঞ্জয়।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে