এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন শ্রীলঙ্কার তিন তারকা ক্রিকেটার
এশিয়া কাপের মাস খানেক পরই অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠেয় সেই টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অবশ্য সেরে ওঠার কথা চামিরার। এশিয়া কাপে চামিরার বিকল্প কে হবেন, তা এখনও জানা যায়নি।
গত ২০ আগস্ট এশিয়া কাপের জন্য আনুষ্ঠানিকভাবে স্কোয়াড ঘোষণা করে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। এই মেগা ইভেন্টে শ্রীলঙ্কাকে নেতৃত্ব দেবেন দাসুন শানাকা। সহকারী অধিনায়ক হিসেবে থাকছেন চারিথ আসালঙ্কা।
এদিকে এশিয়া কাপের দলে জায়গা হয়নি উইকেটকিপার ব্যাটার কুশল পেরেরার। ইনজুরির কারণে ছিটকে গেছেন বিনুরা ফার্নান্দো এবং কাসুন রাজিথা। এসএলসি ইনভাইটেশনাল টি-টোয়েন্টি লিগ খেলতে গিয়ে চোটে পড়েন এই দুই ক্রিকেটার।
তাদের দুজনের বদলি হিসেবে আসিথা ফার্নান্দো এবং প্রমোদ মাদুশানের নাম প্রস্তাব দেয় নির্বাচকরা। সবুজ সংকেত পেলে সংযুক্ত আরব আমিরাতের বিমান ধরবেন তারা দুজন।
এবারের এশিয়া কাপে ‘বি’ গ্রপে রয়েছে শ্রীলঙ্কা। যেখানে তাদের সঙ্গী বাংলাদেশ ও আফগানিস্তান। ২৭ আগস্ট আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে শ্রীলঙ্কা। ১ সেপ্টেম্বর তাদের প্রতিপক্ষ বাংলাদেশ। ২৪ আগস্ট সংযুক্ত আরব আমিরাতের বিমানে উঠবে দাসুন শানাকারা।
শ্রীলঙ্কা স্কোয়াড: দাসুন শানাকা (অধিনায়ক), দানুশকা গুনাথিলাকা, পাথুম নিশানকা, কুশল মেন্ডিস, চারিথ আসালঙ্কা, ভানুকা রাজাপাকশা, আসেন বান্দারা, ধনাঞ্জয়া ডি সিলভা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহেশ থিকশানা, জেফ্রি ভ্যানডারসে, প্রভীন জয়াবিক্রমা, চামিকা করুনারত্নে, দিলশান মাদুশঙ্কা, মাথিশা পাথিরানা, নুয়ানুদি ফার্নান্দো, দীনেশ চান্দিমাল, আসিথা ফার্নান্দো (মনোনয়ন সাপেক্ষে ), প্রমোদ মাদুশান (মনোনয়ন সাপেক্ষে)।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা