হুট করে সাকিবকে নিয়ে অবিশ্বাস্য মন্তব্য করলেন ওয়াটসন
কিছুদিন আগেও বাংলাদেশের টি-টোয়েন্টি দলের অধিনায়ক ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। গত জিম্বাবুয়ে সফরে অবশ্য নেতৃত্বে পরিবর্তন আনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন অধিনায়ক হিসেবে নাম প্রকাশ করা হয় নুরুল হাসান সোহানের।
যদিও সোহান ইনজুরিতে ছিটকে পড়ায় আবারও নেতৃত্ব বদল আনে বিসিবি। এশিয়া কাপের আগমুহূর্তে অধিনায়কত্ব পান সাকিব। সাকিব নেতৃত্ব পাওয়ায় দারুণ খুশি ওয়াটসন।
তিনি আরও বলেন, 'সাকিবের মতো একজন কোয়ালিটিফুল নেতা যখন দায়িত্ব পেয়েছে, এটা তাদের (বাংলাদেশ) দলগতভাবে আরও সুসংঘটিত করবে। সে খুবই অভিজ্ঞ ক্রিকেটার। বাংলাদেশকে সে আগেও নেতৃত্ব দিয়েছে। এমনকি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও নেতৃত্ব দিয়েছে, বিশেষ করে বিপিএলে।'
'চাপের মধ্যে তার সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা দারুণ। তার একটি বিষয় প্রমাণ করারও আছে। যখন কোনো ক্রিকেটারের নিজেকে প্রমাণের ক্ষেত্র থাকে এবং ভালো করার ক্ষুধা থাকে তখন তারা দাপুটে ক্রিকেট খেলতে থাকে। সে যদি এশিয়া কাপ ও বিশ্বকাপে দাপুটে ক্রিকেট না খেলে তাহলে আমি খুবই অবাক হবো।'
আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকে নিজেকে রাঙিয়ে চলেছেন সাকিব। যা দেখে বরাবরই মুগ্ধ হন ওয়াটসন।
অস্ট্রেলিয়ার সাবেক অলরাউন্ডার আরও বলেন, '৩০ এর উপরে তার গড়, তিন ফরম্যাটেই তার গড় ৩০ এর মাঝে। ১৫ বছর ধরে সবগুলো ফরম্যাটে এই গড় নিয়ে ব্যাটিং করা দারুণ কিছু।'
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা