রোহিত-কোহলিদের কাতারে গিলকে রাখছেন হরভজন
সর্বশেষ ওয়ানডে সিরিজে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করেছে ভারত। যেখানে বড় ভূমিকা গিলের। তিন ম্যাচের এই সিরিজে এক সেঞ্চুরিসহ প্রায় ১২২ গড়ে ২৪৫ রান করেছেন এই তরুণ ওপেনার। সিরিজে সর্বোচ্চ রান করে জিতেছেন সিরিজ সেরার পুরষ্কারও।
এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজেও ৩-০ ব্যবধানে জিতেছে ভারত। ক্যারিবিয়ানদে বিপক্ষেও সিরিজ জয়ে বড় অবদান রেখেছিলেন গিল। রোহিত শর্মার অনুপস্থিতি আর বিরাট কোহলির মতো অভিজ্ঞ ব্যাটারের অফফর্মের কারণে ভুগতে পারতো দল। তবে এমন পরিস্থিতিতে নিয়মিত রান করেছেন এই তরুণ ওপেনার।
ক্যারিবিয়ানদের বিপক্ষে ইনিংস ওপেন করতে নেমে প্রথম ওয়ানডেতে করেছিলেন ৬৪ রান। এরপরের ম্যাচে সাজঘরে ফিরেছেন ৪৩ রান করে। আর সর্বশেষ ম্যাচে অল্পের জন্য সেঞ্চুরির দেখা পাননি গিল। অপরাজিত ছিলেন ৯৮ রান করে। সবমিলিয়ে প্রায় ১০২ গড়ে ২০৫ রান করে সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছিলেন গিল।
হরভজন বলেন, 'সে (গিল) একজন দারুণ ব্যাটার, তার টেকনিক এবং শট নির্বাচন খুবই ভালো। ব্যাটিংয়ের মানের দিক থেকে, বর্তমান ভারতীয় দলে আমি তাকে (গিলকে) রোহিত শর্মা, বিরাট কোহলি এবং লোকেশ রাহুলের কাতারে রাখব। তাপনি নিশ্চয়ই তাদের ব্যাটিং দেখতে পছন্দ করেন।'
ভারতের ক্রিকেটের পোস্টার বয় বলা হয় শচিন টেন্ডুলকারকে। মূলত ব্যাট হাতে ধারাবাহিক সাফল্যের জন্যই ক্রিকেট ইতিহাসে স্বরণীয় হতে থাকবে তার নাম। ভারতের এই কিংবন্তি ব্যাটারের এমন সাফল্যের পেছনে বড় কারণ ছিল রান করার ক্ষুধা। শচিনের এই বিশেষ গুণটি গিলের মধ্যেও দেখছেন হরভজন।
ভারতের সাবেক এই ক্রিকেটার বলেন, 'তার একটি ভালো দিক হলো, সে সাফল্যের জন্য ক্ষুধার্ত। বর্তমানে খুব কম ব্যাটারই তাদের খারাপ সময় নিয়ে ভাবেন। সে এমন চরিত্রগুলোর মধ্যে একজন। সে মনে করেন যে, সে খারাপ ফর্মে থাকলে তার প্রভাব দলের উপর পড়ে। এটি অবশ্যই একটি গুণ, যা টেন্ডুলকারেরও ছিল।'
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ড্র করলেই ইতিহাস! বাংলাদেশের সামনে বিশ্বকাপ খেলার সুযোগ
- আজকের স্বর্ণের দাম: (মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬)
- আজকের খেলার সময়সূচি: রিয়াল বনাম বায়ার্ন
- বুধবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ, দেশের যেসব এলাকায়
- এডহক কমিটিতে থাকা কি নির্বাচনে অংশ নিতে পারবে?
- বিসিবিতে বড় ধামাকা: তামিম ইকবালকে নতুন সভাপতি ঘোষণা
- অন্য দেশে জন্মেও যারা বিশ্বকাপ জেতালেন: অজানা ইতিহাস
- মাদ্রিদ বধের ছকে বায়ার্ন: খেলবেন কি হ্যারি কেইন?
- নতুন এডহক কমিটির প্রথম সভা আজকেই
- আজকের নামাজের সময়সূচি: ৭ এপ্রিল ২০২৬
- ইয়ামালের পাশে ভিনিসিয়ুস: বর্ণবাদ রুখবে রিয়াল-বার্সা তারকা
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট (৭ এপ্রিল ২০২৬)
- হাসিমুখে বিদায় নিতে চাই: বড় ঘোষণা দিলেন সাকিব