কাতার বিশ্বকাপ জিতবে ব্রাজিল
কাতার বিশ্বকাপ শুরুর এখনও প্রায় তিন মাস বাকি। তার আগেই নিজের ফেবারিট কোন ফুটবল দল, কারা জিততে পারে বিশ্বকাপ শিরোপা- সে ভবিষ্যদ্বানী করেছেন আনচেলত্তি।
দলগুলোর শক্তি-সামর্থ্য বিশ্লেষণ করে রিয়াল মাদ্রিদ কোচ জানিয়ে দিলেন, কাতার বিশ্বকাপে তার সবচেয়ে ফেবারিট দলটির নাম হচ্ছে ব্রাজিল। প্রায় সব কটি জায়গায় একাধিক বিশ্বকাপের ফুটবলার থাকার কারণে দারুণ ভারসাম্যপূর্ণ একটি দল ব্রাজিল। এ কারণে আনচেলত্তির মনে হচ্ছে, কাতার থেকে সোনালি ট্রফিটা জয় করতে পারে নেইমারের দেশই।
তবে শুধু ব্রাজিলই নয়, আনচেলত্তির মতে এবারের বিশ্বকাপে অন্যতম শক্তিশালী দল হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্সও। এছাড়া ইংল্যান্ডও এবারের বিশ্বকাপে নিজেদের একটা শক্ত অবস্থান জানান দিতে সক্ষম হবে বলে মনে করছেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি।
৬৩ বছর বয়সী এই কোচেরই একমাত্র ইউরোপের সেরা ৫টি লিগের শিরোপা জয়ের কৃতিত্ব রয়েছে। ইতালি, ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি এবং স্পেন। সর্বশেষ রিয়ালের হয়ে স্প্যানিশ লা লিগার শিরোপা জিতেছেন তিনি। তবে শুরু হওয়া নতুন মৌসুমে আনচেলত্তি দারুণ এক চ্যালেঞ্জের মুখোমুখি। কারণ, বিশ্বকাপের জন্য নভেম্বর এবং ডিসেম্বরে লিগ চলবে না। এ সময় না আবার তিনি ছন্দ হারিয়ে ফেলেন!
সম্প্রতি এক সাক্ষাৎকারে এই বিষয়টাসহ বিশ্বকাপে নিজের সেরা কারা - সে প্রসঙ্গও ব্যাপকভাবে উঠে এসেছে আনচেলত্তির কথায়। তিনি বলেন, ‘ব্রাজিল এবং ফ্রান্স হচ্ছে এবারের বিশ্বকাপে সবচেয়ে শক্তিশালী দল। এরপর আছে আর্জেন্টিনা। কারণ, দলটিতে মেসি আছে।’
এই তিনটির বাইরে নিজের ফেবারিটের তালিকায় তুলে এনেছেন ইউরোপের সেরা সেরা দলগুলোকেই। আনচেলত্তি বলেন, ‘অন্য বড়দলগুলোর মধ্যে স্পেনকে দেখে রাখতে পারেন। এছাড়া ইংল্যান্ড এবং জার্মানিও বিশ্বকাপে নিজেদের মেলে ধরতে পারে এবার।’
আনচেলত্তির নিজের দেশ ইতালি কাতার বিশ্বকাপে খেলার যোগ্যতাই অর্জন করতে পারেননি। ইউরোপের সেরা বাকি চারটি দলকেই ফেবারিটের তালিকায় রাখলেন আনচেলত্তি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আজকের স্বর্ণের দাম: (শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬)
- ভারতীয়দের দম্ভ চূর্ণ করে ভারতকে উড়িয়ে দিল আরব আমিরাত
- প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান, রাষ্ট্রপতি হচ্ছেন যিনি
- প্রধানমন্ত্রীর দায়িত্বে তারেক রহমান: বিএনপির মন্ত্রিসভায় থাকছেন যারা
- নতুন সরকারের শপথ পড়াবেন কে? জানুন সংবিধানের নিয়ম
- আজকের স্বর্ণের দাম: (রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬)
- শপথের তারিখ চূড়ান্ত, জানুন কবে
- পোস্টাল ভোটে কপাল পুড়লো বিএনপির দুই প্রার্থীর, জিতলো জামায়াতের দুই প্রার্থী
- জয়ের পরেই আ. লীগ অফিস খুললেন বিএনপি নেতা, ভিডিও ভাইরাল
- পাকিস্তান সিরিজের আগে বড় চমক: জাতীয় দলকে নিয়ে ওয়ানডে বিসিএল
- বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম
- একলাফে বাড়লো মালয়েশিয়ান রিংগিত রেট (১৩ ফেব্রুয়ারি ২০২৬)
- আজকের সৌদি রিয়াল রেট (১৩ ফেব্রুয়ারি ২০২৬)
- আজকের খেলার সময়সূচি:ভারত বনাম পাকিস্তান
- ওমানকে উড়িয়ে বিশ্বকাপে আয়ারল্যান্ডের বিশ্বরেকর্ড