সেঞ্চুরির সামনে দাড়িয়ে সাকিব
বাংলাদেশের তৃতীয় ক্রিকেটার হিসেবে ‘১০০’তম টি-টোয়েন্টি ম্যাচ খেলার অপেক্ষায় রয়েছেন সাকিব। এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে ৩০ আগস্ট আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামলেই সেই অপেক্ষা পূরণ হয়ে যাবে সাকিবের।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এই মুহূর্তে বাংলাদেশের জার্সিতে ৯৯ ম্যাচ খেলে ফেলেছেন সাকিব। যেখানে ১২০.৮৬ স্ট্রাইক রেট এবং ২৩.১০ গড়ে করেছেন ২০১০ রান। সর্বোচ্চ ৮৪ রান আছে এই ক্রিকেটারের নামের পাশে।
রান সংগ্রহের দিক দিয়ে বাংলাদেশের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ রান সাকিবের। এই ক্রিকেটারের সামনে আছেন কেবল মাহমুদউল্লাহ রিয়াদ। অভিজ্ঞ এই ক্রিকেটার এবং টাইগাদের সাবেক অধিনায়ক করেছেন ২০৭০ রান।
এছাড়াও আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১২১ উইকেট আছে সাকিবের নামের পাশে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে উইকেটশিকারের দিকে সাকিবই আছেন সবার শীর্ষে। মাত্র ১৯.৯৫ গড়ে এই উইকেট শিকার করেছেন সাকিব। এছাড়াও এই ক্রিকেটারের ইকোনমিও মাত্র ৬.৬৯।
এদিকে সাকিবের আগে বাংলাদেশের পক্ষে ১০০ টি-টোয়েন্টি ম্যাচ খেলার কীর্তি গড়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিম। মাহমুদউল্লাহ প্রথম বাংলাদেশি হিসেবে খেলেছেন টি-টোয়েন্টিতে ১০০ ম্যাচ। তিনি এখন সর্বোচ্চ ১১৯ ম্যাচ নিয়ে এই তালিকায় আছেন সবার শীর্ষে। এদিকে দুইয়ে থাকা মুশফিক খেলেছেন বরাবর ১০০ ম্যাচ।
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ছাড়া ক্ষুদ্রতর এই ফরম্যাটে এখন পর্যন্ত ৩৬৭ ম্যাচ খেলেছেন সাকিব। যেখানে ৫৯৭৪ রানের পাশাপাশি ৪১৮ উইকেট আছে বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়কের নামের পাশে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আজকের স্বর্ণের দাম: (শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬)
- ভারতীয়দের দম্ভ চূর্ণ করে ভারতকে উড়িয়ে দিল আরব আমিরাত
- প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান, রাষ্ট্রপতি হচ্ছেন যিনি
- প্রধানমন্ত্রীর দায়িত্বে তারেক রহমান: বিএনপির মন্ত্রিসভায় থাকছেন যারা
- নতুন সরকারের শপথ পড়াবেন কে? জানুন সংবিধানের নিয়ম
- আজকের স্বর্ণের দাম: (রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬)
- শপথের তারিখ চূড়ান্ত, জানুন কবে
- পোস্টাল ভোটে কপাল পুড়লো বিএনপির দুই প্রার্থীর, জিতলো জামায়াতের দুই প্রার্থী
- জয়ের পরেই আ. লীগ অফিস খুললেন বিএনপি নেতা, ভিডিও ভাইরাল
- পাকিস্তান সিরিজের আগে বড় চমক: জাতীয় দলকে নিয়ে ওয়ানডে বিসিএল
- বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম
- একলাফে বাড়লো মালয়েশিয়ান রিংগিত রেট (১৩ ফেব্রুয়ারি ২০২৬)
- আজকের সৌদি রিয়াল রেট (১৩ ফেব্রুয়ারি ২০২৬)
- আজকের খেলার সময়সূচি:ভারত বনাম পাকিস্তান
- ওমানকে উড়িয়ে বিশ্বকাপে আয়ারল্যান্ডের বিশ্বরেকর্ড