ব্রেকিং নিউজ: খেলতে খেলতে ক্রিকেট মাঠেই মারা গেলেন ক্রিকেটার
দিল্লিতে ক্রিকেট খেলতে গিয়েছিলেন পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার হাবিব মণ্ডল। ব্যাটিংয়ের সময় প্রতিপক্ষ পেসারের একটা বল এসে লাগে হাবিবের বুকের বাঁ-পাশে।
সঙ্গে সঙ্গে পিচের ওপর লুটিয়ে পড়েন তিনি। জ্ঞান হারান মাঠেই। হাসপাতালে নেয়ার কিছু পরেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।
জানা গেছে, পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার বনগাঁর বাংলাদেশ সীমান্তঘেষা পেট্রোপোলের বাসিন্দা হাবিব ১৫ আগস্ট দিল্লি গিয়েছিলেন। সেখানে পাঁচটি ম্যাচ খেলার জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন তিনি। তবে প্রথম ম্যাচেই এমন ভয়ঙ্কর দুর্ঘটনায় ক্রিকেট থেকে চিরদিনের মতো বিদায় নিতে হল তাকে।
দক্ষ ব্যাটার হিসেবে নিজ অঞ্চলে বেশ খ্যাতি ছিল হাবিব মণ্ডলের। প্রচণ্ড ক্রিকেট পাগল ছিলেন।
এ ঘটনায় হাবিবের স্ত্রী নীলিমা মণ্ডল বলেন, খেলতে খুব ভালোবাসত হাবিব। বলতো, খেলতে গিয়ে যদি প্রাণও চলে যায় যাক। সেই খেলাই প্রাণ কেড়ে নিল ওর।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা