ওমরাহ করতে গেলেন মুমিনুল ও তাঁর স্ত্রী
খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ আগস্ট ২৫ ১৯:৪৯:৫৩
আগামী তিন মাস টেস্ট খেলা নেই জাতীয় দলের। সেদিক থেকে হিসেব করলে এখন অখণ্ড অবসর মুমিনুলের। তবে একদম হাত পা গুটিয়ে বসে থাকারও সুযোগ নেই। কারণ আগামী ১০ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় লিগ (এনসিএল)।
তার মাসখানেক আগে মানে আগামী মাসের মাঝামাঝি হবে ফিটনেস টেস্ট। ক্যালেন্ডারের পাতা উল্টে হিসেব করলে এখনও সময় আছে তিন সপ্তাহ।
এ সময়ে ঘরে বসে না থেকে স্ত্রীকে নিয়ে ওমরাহ করতে গেলেন মুমিনুল। তার ঘনিষ্ট সূত্র নিশ্চিত করেছে, আজ বৃহস্পতিবারই সস্ত্রীক মক্কা রওয়ানা হয়েছেন জাতীয় দলের সাবেক টেস্ট অধিনায়ক।