প্রথম সেশন শেষে যা বললেন শ্রীরাম
মূলত কোচ হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের খোলনচল বদলে দেওয়ার জন্য আনা হয়েছে তাকে। আধুনিক ক্রিকেটে নতুন ব্র্যান্ডের টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের অবস্থান বদলে দেওয়া জন্য শ্রীরামকে টেকনিক্যাল কনসালটেন্ট হিসেবে দায়িত্ব দেওয়ার পাশাপাশি সাকিব আল হাসানকে অধিনায়ক হিসেবে দেওয়া হয়েছে নেতৃত্ব।
টি-টোয়েন্টিতে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে আগ্রাসী মনোভাব আনার ক্ষেত্রে সাকিবের যে চিন্তা তার সঙ্গে নিজের ভাবনার মিল খুঁজে পান শ্রীরাম। যার ফলে কাজ করার জন্য অধিনায়ক হিসেবে সাকিবকে পাওয়ায় দারুণ খুশি ভারতীয় কোচ শ্রীরাম।
আরব আমিরাতে সংবাদ সম্মেলনে ভারতীয় এই কোচ বলেন, ‘সাকিবকে এই মুহূর্তে অধিনায়ক হিসেবে পাওয়া দারুণ ব্যাপার। আগে তাকে প্রতিপক্ষ হিসেবে সম্মান করেছি। এই প্রথম তার সঙ্গে আমি কাজ করছি। টি-টোয়েন্টি ক্রিকেট নিয়ে তার দৃষ্টিভঙ্গী দেখে খুব ভালো লেগেছে। খুবই আধুনিক, তরতাজা এবং আমরা একই অবস্থানে আছি।
তরুণদের সঙ্গে তার সম্পর্ক দুর্দান্ত। তরুণরা তার দিকে তাকিয়ে থাকে, তাকে সম্মান করে। একই সঙ্গে তারা খুব সহজেই তার কাছাকাছিও যেতে পারে। এটা অনন্য একটা মিশ্রণ, যেখানে শ্রদ্ধাও আছে, আবার সহজে মেশাও যায়। দলের সঙ্গে অধিনায়কের এই রসায়ন থাকা দারুণ ব্যাপার। আমার মনে হয় ওকে নেতৃত্ব দেওয়া বাংলাদেশের দিক থেকে ইতিবাচক এবং সঞ্জীবনী একটা পদক্ষেপ।’
বাংলাদেশের টি-টোয়েন্টিতে সাম্প্রতিক পারফরম্যান্স খুবই বাজে। সর্বশেষ ১৬ ম্যাচে মাত্র ১ জয়। টি-টোয়েন্টি বিশ্বকাপেও মূল পর্বে জেতেনি একটি ম্যাচও। এমনকি হেরেছে স্কটল্যান্ডের বিপক্ষেও। তবে এসব বিষয়ে জানতে চান না শ্রীরাম।
বরং টেকনিক্যাল কনসালটেন্ট হিসেবে দলের ক্রিকেটারদের মধ্যে টি-টোয়েন্টির জন্য নতুন উদ্যম আনতে চান জানিয়ে শ্রীরাম আরও যোগ করেন, ‘আমি খোলা চোখ নিয়ে এসেছি। আমার পিছুটান নেই। যেটি (টি-টোয়েন্টিতে সাম্প্রতিক পারফরম্যান্স ভালো না) বলছেন, সেটি আসলে আমার কাছে অজানাই বলতে পারেন। আমি ওভাবে দেখছি না। খোলা চোখে দেখছি, আমার পরিকল্পনা নতুন জীবনীশক্তি আনতে চাই। দলকে একত্র করতে চাই, নতুন শুরু করতে চাই।
তারা কোন বিষয় ভালো করতে পারেনি, সেটি দেখার বিষয় নয়। কী করতে পেরেছে- সেটি দেখার বিষয়। এর মাধ্যমে সেরাটা বের করে আনা। আমার নজর থাকবে স্বল্প সময়ে তাদের ওইসব শক্তিমত্তার ওপর নির্ভর করা, সেগুলো বাড়ানো। যেগুলো ভালো করিনি, সে সব এমনিতেই ঠিক হয়ে যাবে, যদি আমরা যা ভালো করছি, সেগুলো করতে থাকি।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা