আপনি ফর্মে ফিরে আসুন, দোয়া করছি: কোহলির সঙ্গে দেখায় শাহিন আফ্রিদি
কিন্তু কী কথা হয়েছে দুই তারকার মধ্যে? পাকিস্তান ক্রিকেটের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে দুজনের সাক্ষাতের ভিডিওটি আগে শেয়ার করা হয়েছিল। ব্যাকগ্রাউন্ড সাউন্ডের কারণে দুজনের মধ্যে কথোপকথন বোঝা যাচ্ছিল না।
কিন্তু এখন এমন একটি ভিডিও সামনে এসেছে, যাতে দু’জনের কথোপকথনটি স্পষ্ট শোনা যাচ্ছিল। পাকিস্তান ক্রিকেটই নতুন ভিডিওটি শেয়ার করেছে। এই ভিডিওতে দেখা যায়, প্রথমে বিরাট কোহলি পাকিস্তানি ফাস্ট বোলারকে তার চোট নিয়ে প্রশ্ন করেন।
এরপর শাহিন বিরাটকে কেমন আছেন জিজ্ঞেস করেন এবং এমনভাবে শুভকামনা জানান, যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে সময় নেয়নি। ওই ভিডিওতে আফ্রিদিকে বলতে শোনা যায়, ‘আমি আপনার জন্য প্রার্থনা করছি, আপনি শিগরিগই ফর্মে ফিরবেন।’
প্রসঙ্গত, কোহলি অনেকদিন ধরেই ফর্মে নেই। ভক্তরা আশাবাদী, এশিয়া কাপেই হারানো ফর্ম ফিরে পাবেন ভারতের সাবেক অধিনায়ক। শাহিন এবং কোহলির কথোপকথন বোঝায় যে, দুই দেশের মধ্যে যতই রাজনৈতিক বৈরিতা থাক, খেলোয়াড়রা একে অপরের অনেক শ্রদ্ধাশীল।
শাহিন আফ্রিদি এশিয়া কাপ থেকে চোটের জন্য ছিটকে গেলেও, তিনি পাকিস্তান দলের সঙ্গেই রয়েছেন। তাই কোহলির সঙ্গে তার এমন কথোপকথন হয়েছে। এর আগে পাকিস্তানের অধিনায়ক বাবর আজমের সঙ্গে কোহলির দেখা হওয়ার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা