ওপেনিংয়ে নাঈম, দেখেনিন এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য সেরা একাদশ
দুই দিনের অনুশীলনেই জুটি বেধে ব্যাটিং করেছেন এনামুল হক বিজয় ও নাইম শেখ। ফলে বুঝতে বাকি নেই এশিয়া কাপেও এই জুটিকেই বাংলাদেশের ইনিংস শুরু করতে দেখা যাচ্ছে। এমনটাই আভাস দিলেন জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন।
নাইমকে ওপেনিং করানোর ইঙ্গিত দিয়ে বাশার বলেন, ‘(এনামুল) বিজয় অবশ্যই খেলবে। তার সঙ্গী কে হবে, আমরা আগামী দুয়েক দিনের মধ্যে ঠিক করে ফেলব। আমাদের মাথায় তো আছেই সেট আপ, দেখা যাক শেষ পর্যন্ত কী করি। নাইমকে ওপেনিংয়ে খেলানোর ভাবনা আছে আমাদের। আমরা সম্ভাবনাটা খোলা রাখছি। এখনও ঠিক করিনি কে ওপেন করবে। তবে অবশ্যই নাইম একটা অপশন। কারণ, এর আগেও সে টি-টোয়েন্টিতে ওপেন করেছে।‘
অবশ্য জিম্বাবুয়ে সিরিজের পর বাংলাদেশ দলের আশেপাশে ছিলেন না বিজয় ছাড়া আর কোনো অভিজ্ঞ ওপেনার। এমনকি এশিয়া কাপের মূল স্কোয়াডে বিজয়ের সঙ্গে ছিলেন জিম্বাবুয়ে সিরিজে অভিষেক হওয়া পারভেজ হোসেন ইমন।
ইমনের মতো একজন নবাগতকে এশিয়া কাপের মতো বড় মঞ্চে নামিয়ে দেয়াটাও যুক্তি যুক্ত হবে কিনা সেটা নিয়েও ছিল প্রশ্ন। অবশ্য সেই সময় টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন ইঙ্গিত দিয়েছিলেন সাকিব আল হাসান, মুশফিকুর রহিম বা মেহেদী হাসান মিরাজকেও এশিয়া কাপে ওপেনিংয়ে দেখা যেতে পারে।
যদিও দুবাইয়ে পা রেখেই বাংলাদেশ সেই ভাবনা থেকে সরে এসেছে বলেই ধারণা করা হচ্ছে। অনুশীলনে নাইমের বড় বড় শট নির্বাচকদের অনেকাংশেই মন ভরিয়েছে। এই ওপেনার সুযোগ পেলে ম্যাচেও এমন ব্যাটিং অব্যাহত রাখবেন বলে আশাবাদী বাশার।
তিনি বলেন, ‘আমরা এখন (টি-টোয়েন্টিতে) ভিন্ন ক্রিকেট খেলতে চাচ্ছি। যেটা নিয়ে আমরা অনেক কথা বলেছি। নাঈমকেও সেই বার্তা দেওয়া হয়েছে। যদি নাঈম খেলে, অবশ্যই সে সেভাবে (আক্রমণাত্মক) খেলার চেষ্টা করবে। আমরা আসলে ঠিক করিনি ওপেন কে করবে।‘
বাংলাদেশের সম্ভাব্য সেরা একাদশ:
নাঈম শেখ/মেহেদি হাসান মিরাজ, এনামুল হক বিজয়, সাকিব, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, আফিফ, মোসাদ্দেক হোসেন/ সাব্বির রহমান, মোহাম্মদ সাইফুদ্দিন, শেখ মেহেদি, মুস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা