এশিয়া কাপ: শ্রীলঙ্কা-আফগানিস্তান লড়াই, দেখেনিন পরিসংখ্যান ও সম্ভাব্য একাদশ
২০২০ সালের পর থেকে আফগানিস্তানের টি-টোয়েন্টি রেকর্ড যথেষ্ট ভালো। তারা একটি টি-টোয়েন্টি সিরিজ জিতেছে আয়ারল্যান্ডের বিপক্ষে, জিম্বাবুয়ের বিপক্ষে জিতেছে দুটি, একটি ড্র করেছে বাংলাদেশের সঙ্গে।
অন্যদিকে ২০২০ সালের পর শ্রীলঙ্কা টি-টোয়েন্টি সিরিজ জিতেছে মাত্র একটি। সেটা ভারতের বিপক্ষে। তবে পরিসংখ্যানে হয়তো একটি কথা লেখা নেই, ওই সিরিজে ভারত একদম দ্বিতীয় সারির দল নিয়ে খেলেছে।
আফগানিস্তান তাদের সর্বশেষ পাঁচ টি-টোয়েন্টির মধ্যে জিতেছে ২টি, শ্রীলঙ্কা মাত্র একটি। সব দিক থেকেই মনে হচ্ছে, আজকের লড়াইটা মোটেই একতরফা হবে না।
এ তো গেলো সাম্প্রতিক পরিসংখ্যান। দুই দলের মুখোমুখি লড়াইয়ে কে এগিয়ে? এটাও একদম পরিষ্কার করে বলে দেওয়া কঠিন। কারণ দুই দলের টি-টোয়েন্টিতে দেখাই হয়েছে মাত্র একবার। ২০১৬ সালের বিশ্বকাপে সেই ম্যাচে শ্রীলঙ্কা জিতেছিল সাত বল হাতে রেখে।
কিন্তু একটি ম্যাচ দিয়ে তো আর শক্তিমত্তা যাচাই করা যায় না। তাছাড়া টি-টোয়েন্টি ফরম্যাটে বড় দল ছোট দলের মধ্যে পার্থক্য থাকে খুব কম। তাই একটি জমজমাট লড়াইই অপেক্ষা করছে ক্রিকেটপ্রেমীদের জন্য, বলাই যায়!
আফগানিস্তানের সম্ভাব্য একাদশ
হজরতউল্লাহ জাজাই, রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নাবি (অধিনায়ক), সামিউল্লাহ শিনওয়ারি, রশিদ খান, করিম জানাত, নাভিন-উল-হক, মুজিব উর রহমান, নুর আহমেদ।
শ্রীলঙ্কার সম্ভাব্য একাদশ
কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), দানুশকা গুনাথিলাকা, চারিথ আসালাঙ্কা, ভানুকা রাজাপাকসে, ধনঞ্জয়া ডি সিলভা/ আসেন বান্দারা, দাসুন শানাকা (অধিনায়ক), ওয়ানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুনারত্নে, মাহিশ থিকসানা, মাথিসা পাথিরানা, দিলশান মধুশঙ্কা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ড্র করলেই ইতিহাস! বাংলাদেশের সামনে বিশ্বকাপ খেলার সুযোগ
- আজকের স্বর্ণের দাম: (মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬)
- আজকের খেলার সময়সূচি: রিয়াল বনাম বায়ার্ন
- বুধবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ, দেশের যেসব এলাকায়
- এডহক কমিটিতে থাকা কি নির্বাচনে অংশ নিতে পারবে?
- বিসিবিতে বড় ধামাকা: তামিম ইকবালকে নতুন সভাপতি ঘোষণা
- অন্য দেশে জন্মেও যারা বিশ্বকাপ জেতালেন: অজানা ইতিহাস
- মাদ্রিদ বধের ছকে বায়ার্ন: খেলবেন কি হ্যারি কেইন?
- নতুন এডহক কমিটির প্রথম সভা আজকেই
- আজকের নামাজের সময়সূচি: ৭ এপ্রিল ২০২৬
- ইয়ামালের পাশে ভিনিসিয়ুস: বর্ণবাদ রুখবে রিয়াল-বার্সা তারকা
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট (৭ এপ্রিল ২০২৬)
- হাসিমুখে বিদায় নিতে চাই: বড় ঘোষণা দিলেন সাকিব