কাতারকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কোরিয়া
বাহরাইনের রিফাফা ইনডোর স্টেডিয়ামে কাতারের বিপক্ষে বাংলাদেশ দারুণ লড়াই করে ছিনিয়ে নিয়েছে জয়। পাঁচ সেটের লড়াইয়ে বাংলাদেশ জিতেছে ৩-২ ব্যবধানে।
প্রথম ম্যাচে ইরাককে হারিয়ে গ্রুপের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশ হেরেছিল ৩-২ সেটে। পাঁচ সেটে ম্যাচ গড়ানোয় এক পয়েন্ট পায় বাংলাদেশ। সেই এক পয়েন্টের কল্যাণেই গ্রুপ সেরা হয়ে ১৭ দলের প্রতিযোগিতায় সেরা ১২তে উঠেছিল বাংলাদেশ।
শুক্রবার কাতারের বিপক্ষে প্রথম সেটে ২০-২৫ পয়েন্টে হেরেছিল বাংলাদেশ। দ্বিতীয় সেটে বাংলাদেশ ২৫-১৯ ব্যবধানে জিতে সমতা আনে। তৃতীয় সেট বাংলাদেশ জেতে ২৫-১৮ পয়েন্টে। চতুর্থ সেটে দারুণ লড়েও হেরে যায় ২৩-২৫ পয়েন্টে। ম্যাচ গড়ায় পঞ্চম সেটে। শেষ সেটের শুরু থেকেই দাপটের সঙ্গে খেলা বাংলাদেশ জিতে নেয় ১৫-৯ পয়েন্টে।
সেমিফাইনালে ওঠার লড়াইয়ে বাংলাদেশের সামনে দক্ষিণ কোরিয়া। শেষ ১২-র লড়াইয়ে পাকিস্তানকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে দক্ষিণ কোরিয়া। শনিবার বাংলাদেশ সময় রাত ১০টায় সেমিফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে বাংলাদেশ ও কোরিয়া।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা