এইমাত্র শেষ হলো ভারত বনাম পাকিস্তানের মধ্যকার ম্যাচের টস, দেখেনিন ফলাফল
ভারত-পাকিস্তানের মধ্যকার এই ম্যাচ শুধুই একটা ক্রিকেট ম্যাচ না, এটা একটা মর্যাদার লড়াইও। যা জিততে মুখিয়ে থাকে দু’দলই। তাই প্রতিবারই ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে থাকে বাড়তি উন্মাদনা। এবারও এর ব্যতিক্রম নয়।
টুর্নামেন্টে ‘এ’গ্রুপে রয়েছে ভারত ও পাকিস্তান। গ্রুপের অন্য দল বাছাই খেলে উঠে আসা হংকং। বাছাই পর্ব পেরিয়ে মূল পর্বে নাম লেখায় তুলনামুলক দুর্বল দলটি। ফলে আজকের জয়ী দলই গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে পরের রাউন্ডে যাবে এটা মোটামুটি নিশ্চিত।
রাজনৈতিক সমস্যার কারণে ২০১২ সালের পর আর দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হয়নি ভারত-পাকিস্তান। তাই একে অপরের মুখোমুখি হতে ভারত-পাকিস্তানের অপেক্ষা করতে হয়- আইসিসির ইভেন্ট বা এশিয়া কাপের জন্য।
টি-২০তে এখন পর্যন্ত ৯বার মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। সেখানে ৭বার জিতেছে ভারত। ২বার জয় পায় পাকিস্তান। গত বছর অনুষ্ঠিত টি-২০ বিশ্বকাপে শেষ দেখায় জয় পেয়েছিল বাবর আজমের দল।
এশিয়া কাপের মঞ্চে মোট ১৫বার মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। তাতে জয়ের পাল্লা ভারী ভারতেরই। ৮বার জয় পেয়েছে ভারত, ৫বার জিতেছে পাকিস্তান। ২টি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। ২০১৬ সালের এশিয়া কাপ হয়েছিলো টি-২০ ফরম্যাটে। ঐ আসরে ভারত ৫ উইকেটে পাকিস্তানকে হারিয়েছিল।
পাকিস্তান দল:বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, আসিফ আলি, ফখর জামান, হায়দার আলি, হারিস রউফ, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), হাসান আলি, নাসিম শাহ, শাহনেয়াজ দাহানি, মোহাম্মদ হাসনাইন ও উসমান কাদির।
ভারত দল:রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, রিশাভ পান্ট (উইকেটরক্ষক), দিনেশ কার্তিক, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, আর্শদিপ সিং, রবি বিষ্ণু, আভেশ খান, দীপক হুদা ও যুবেন্দ্র চাহাল।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live