সেঞ্চুরি, সেঞ্চুরি, সেঞ্চুরি, দেখেনিন সর্বশেষ স্কোর
শেষ খবর পাওয়া পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ১৬ ওভারে ৫ উইকেট হারিয়ে ১১০ রান। সাদাব খান ৫ রানে আর আসিফ আলী ৭ রানে ব্যাট করছেন।
পাকিস্তান ম্যাচ মানেই আলাদা এক উত্তেজনা আর চাপে সমৃদ্ধ এক খেলা। শুরুতে প্রত্যাশার সে চাপ নিতে পারেননি বাবর আজম আর ফখর জামান। শুরুতে তাদের উইকেট হারালেও রিজওয়ান আর ইফতেখার আহমেদের হাত ধরে ৬.৫ ওভারে ফিফটির দেখা পায় পাকিস্তান।
পাকিস্তানের ইনিংস শুরু করেন দুই ওপেনার বাবর আজম ও রিজওয়ান। দুই ওভার ভালো করে খেললেও বেশিক্ষন চাপ সামলে ধরে রাখতে পারেননি বাবর। আর তাই ৩ ওভার যেতে না যেতেই বাবর ভুবনেস্বর কুমারের বলে ক্যাচ দিয়ে আউট হয়ে যান। আউট হবার আগে করেন ৯ বলে ১০ রান। তার পর পরই আউট হন ফখর জামান। আভেশ খানের বলে দীনেশ কার্তিকের তালু বন্দী হন তিনি। তিনিও বাবরের সমান ১০ রান করেন।
এশিয়া কাপের চলতি আসরে মহাগুরুত্বপূর্ণ ও হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয় দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত ও পাকিস্তান। সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় সন্ধ্যা ৮টায়।
ম্যাচের শুরুতে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। এবারের আসরে এটাই দুই দলে প্রথম ম্যাচ।
এই ম্যাচে ভারত দলে বড় চমক বলতে উইকেট রক্ষক ব্যাটার রিশাভ পান্টের না থাকা। তার জায়গায় উইকেটের পেছনে দাঁড়াবেন দীনেশ কার্তিক। চারজন পেস বোলার নিয়ে নামছে তারা। স্পিনার হিসেবে খেলছেন জাদেজা ও চাহাল।
অন্যদিকে পাকিস্তান দলে শাহিন আফ্রিদি না থাকা নিঃসন্দেহে বড় ধাক্কা। হারিস রউফ, দাহানি ও নাসিমকে নিয়েই দলটি পেস আক্রমণ সাজিয়েছে। শাদাব খান ও নাওয়াজ ঘুর্ণিজালে ভারতীয়দের বিভ্রান্ত করার চেষ্টায় নামবেন।
ভারত-পাকিস্তানের মধ্যকার এই ম্যাচ শুধুই একটা ক্রিকেট ম্যাচ না, এটা একটা মর্যাদার লড়াইও। যা জিততে মুখিয়ে থাকে দু’দলই। তাই প্রতিবারই ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে থাকে বাড়তি উন্মাদনা। এবারও এর ব্যতিক্রম নয়।
টুর্নামেন্টে ‘এ’গ্রুপে রয়েছে ভারত ও পাকিস্তান। গ্রুপের অন্য দল বাছাই খেলে উঠে আসা হংকং। বাছাই পর্ব পেরিয়ে মূল পর্বে নাম লেখায় তুলনামুলক দুর্বল দলটি। ফলে আজকের জয়ী দলই গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে পরের রাউন্ডে যাবে এটা মোটামুটি নিশ্চিত।
টি-২০তে এখন পর্যন্ত ৯বার মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। সেখানে ৭বার জিতেছে ভারত। ২বার জয় পায় পাকিস্তান। গত বছর অনুষ্ঠিত টি-২০ বিশ্বকাপে শেষ দেখায় জয় পেয়েছিল বাবর আজমের দল।
এশিয়া কাপের মঞ্চে মোট ১৫বার মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। তাতে জয়ের পাল্লা ভারী ভারতেরই। ৮বার জয় পেয়েছে ভারত, ৫বার জিতেছে পাকিস্তান। ২টি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। ২০১৬ সালের এশিয়া কাপ হয়েছিলো টি-২০ ফরম্যাটে। ঐ আসরে ভারত ৫ উইকেটে পাকিস্তানকে হারিয়েছিল।
একনজরে দুই দলের একাদশ:
পাকিস্তান:
বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ফখর জামান, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, শাদাব খান, আসিফ আলি, হারিস রউফ, মোহাম্মদ নাওয়াজ, নাসিম শাহ ও শাহনেয়াজ দাহানি।
ভারত:
রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দিনেশ কার্তিক (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, আর্শদিপ সিং, আভেশ খান ও যুবেন্দ্র চাহাল।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বুধবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ, দেশের যেসব এলাকায়
- আজকের খেলার সময়সূচি: রিয়াল বনাম বায়ার্ন
- ড্র করলেই ইতিহাস! বাংলাদেশের সামনে বিশ্বকাপ খেলার সুযোগ
- আজকের স্বর্ণের দাম: (মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬)
- বিসিবিতে বড় ধামাকা: তামিম ইকবালকে নতুন সভাপতি ঘোষণা
- এডহক কমিটিতে থাকা কি নির্বাচনে অংশ নিতে পারবে?
- মাদ্রিদ বধের ছকে বায়ার্ন: খেলবেন কি হ্যারি কেইন?
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট (৭ এপ্রিল ২০২৬)
- অন্য দেশে জন্মেও যারা বিশ্বকাপ জেতালেন: অজানা ইতিহাস
- নতুন এডহক কমিটির প্রথম সভা আজকেই
- আজকের নামাজের সময়সূচি: ৭ এপ্রিল ২০২৬
- হাসিমুখে বিদায় নিতে চাই: বড় ঘোষণা দিলেন সাকিব
- ইয়ামালের পাশে ভিনিসিয়ুস: বর্ণবাদ রুখবে রিয়াল-বার্সা তারকা
- রূপালী লাইফ ইন্স্যুরেন্সে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন অনলাইনে